Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

বাড়িতে বসে ভাবুন! এমন কথা বলা যায় কি? বিচারপতি গঙ্গোপাধ্যায়কে পরামর্শ চন্দ্রিমার

সোমবার কলকাতা হাইকোর্টের বাইরে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বাড়িতে বসে ভাবুন! এমন কথা বলা যায় কি? বিচারপতি গঙ্গোপাধ্যায়কে পরামর্শ চন্দ্রিমার

শেষ আপডেট: 9 January 2024 19:57

দ্য ওয়াল ব্যুরো: সোমবার কলকাতা হাইকোর্টের বাইরে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বলেছিলেন, "আমার মনে একটা প্রশ্ন জাগে। একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি একটা হলফনামা দিয়ে ঘোষণা করবেন যে তাঁর সম্পত্তির পরিমাণ কত? সোশাল মিডিয়ায় সেটা পোস্ট করতে পারবেন?”

ওই প্রশ্নের সূত্র ধরেই মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুঁড়লেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বললেন, “বাড়িতে বসে ভাববেন, এ ধরণের কথা বলা যায় কী?”

খানিক থেমে বিচারপতির উদ্দেশে চন্দ্রিমার পরামর্শ, “আমি শ্রদ্ধার সঙ্গে আশা রাখি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর মন্তব্যের পুনর্বিবেচনা করবেন।”

 মঙ্গলবার বর্ধমানে দলের এক মহিলা সভায় এসে এই মন্তব্য করেন রাজ্য মহিলা নেত্রী ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে মহিলা কর্মী সমাবেশ ছিল। সভাটি হয় বর্ধমানের সংস্কৃতি মঞ্চে। কেন্দ্রের বঞ্চনা, ১০০ দিনের বকেয়া ও মহিলাদের অসম্মানের প্রতিবাদে এই সমাবেশের ডাক দেওয়া হয়। সেখানেই সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে একথা বলেন চন্দ্রিমা।

এই প্রসঙ্গেই চন্দ্রিমার আরও সংযোজন, “যে প্রসঙ্গ বিচারের জন্য তাঁর এজলাসে আসেনি, সেই বিষয়ে বিচারপতির মন্তব্য করা উচিত কি না, তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ভাবা উচিত।”

একই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তদন্তপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন চন্দ্রিমা। রেশন দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কমিশন নেওয়ার বিষয়ে সম্প্রতি আদালতে জানিয়েছে ইডি। এ ব্যাপারে চন্দ্রিমা বলেন, “ইডি বলে দিলেই হল না। বিচার চলছে। শেষ হলে বলা যাবে।”

দলে নবীন প্রবীণের কোনও দ্বন্দ্ব নেই বলেও দাবি করেছেন চন্দ্রিমা। তাঁর কথায়, “অভিষেক যা বলার বলেছেন, মমতা বন্দোপাধ্যায়ও তাই বলেছেন। এ নিয়ে মিডিয়ার এত মাথাব্যথা কেন? দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।”

সন্দেশখালিতে ইডি অফিসারদের আক্রান্ত হওয়া প্রসঙ্গেও চন্দ্রিমার দাবি, “মহিলাদেরকে কেউ ইডির বিরুদ্ধে সামনে এগিয়ে দেয়নি। এটা ভুল ব্যাখ্যা।  মহিলারা নিজে থেকেই এগিয়ে গেছেন।”


```