Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

নেতাজির প্রপৌত্র চন্দ্র বসুর কাছেও পৌঁছল শুনানি নোটিস, কারণ জানাল নির্বাচন কমিশন

এর আগে নোবেলজয়ী অমর্ত্য সেন, অভিনেতা ও সাংসদ দেব (দীপক অধিকারী), ক্রিকেটার মহম্মদ শামি-সহ একঝাঁক পরিচিত ব্যক্তিত্বকে শুনানি নোটিস পাঠানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। প

নেতাজির প্রপৌত্র চন্দ্র বসুর কাছেও পৌঁছল শুনানি নোটিস, কারণ জানাল নির্বাচন কমিশন

পৃথা ঘোষ

শেষ আপডেট: 18 January 2026 23:59

দ্য ওয়াল ব্যুরো: নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র কুমার বসুকে ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) শুনানিতে ডাকা হয়েছে (Chandra Bose hearing notice)। নেতাজির প্রপৌত্রকেও কি তাহলে এবার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ (Netaji family voter notice) দিতে হবে? তা নিয়ে যথেষ্ট তোলপাড় শুরু হয়েছে। তারপরই চাপের মুখে পড়ে নির্বাচন কমিশন (Election Commission India)। তাঁকে কেন ডাকা হল, সেই বিষয়টি ব্যাখ্যা করল কমিশন।

এসআইআর প্রক্রিয়ার প্রথম ধাপে বুথ লেভেলের অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ করেন এবং ভোটাররা পূরণ করে ফেরত দেন। সেই ফর্মের ভিত্তিতেই খসড়া তালিকা তৈরি হয়। তথ্যগত অসঙ্গতি বা পূরণে ত্রুটি থাকলে কমিশন ভোটারদের শুনানির জন্য নোটিস পাঠায়। চন্দ্র বসুও সেই নোটিস পেয়েছেন।

প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠেছে, নেতাজির প্রপৌত্রকেও কি নাগরিকত্ব প্রমাণ দিতে হবে? অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন। এমন বিতর্কের মধ্যেই কমিশন জানিয়েছে, জমা করা এনুমারেশন ফর্মে ‘লিঙ্কেজ’ অংশ খালি থাকার কারণেই চন্দ্র বসুকে শোনানিতে ডাকা হয়েছে।

নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, লিঙ্কেজ অংশে ভোটারকে উল্লেখ করতে হয়, তার নাম ২০০২ সালের ভোটার তালিকায় আছে কি না। যদি থাকে, তবে পরিবারের সদস্য বা নিকট আত্মীয়দের তথ্য দিতে হয়। চন্দ্র বসু ওই অংশ পূরণ করেননি। কমিশন জোর দিয়ে জানাচ্ছে, সকল ভোটার সমান, নেতাজির পরিবারের সদস্য হলেও তাঁর জন্য নিয়মের কোনও বিশেষ ভাগাভাগি নেই।

এটি অবশ্য নতুন ঘটনা নয়। এর আগে নোবেলজয়ী অমর্ত্য সেন, অভিনেতা ও সাংসদ দেব (দীপক অধিকারী), ক্রিকেটার মহম্মদ শামি-সহ একঝাঁক পরিচিত ব্যক্তিত্বকে শুনানি নোটিস পাঠানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল বারবার এই বিষয় নিয়ে কমিশন ও বিজেপিকে নিশানা করেছে। এই প্রেক্ষাপটে চন্দ্র বসুর শুনানি নোটিসও নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।


```