Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অযোধ্যা সেজেছে চন্দননগরের আলোয়, এখন রামমন্দির সাজানোর বরাতের অপেক্ষায় শিল্পীরা

অযোধ্যার পথঘাট ঝলমল করছে চন্দননগরের আলোকশিল্পীদের ভাবনায়। বড় বড় গেট লাগানো হয়েছে রাজপথে। রাস্তার দু’ধারে মায়াবী আলো। অযোধ্যা লাগোয়া চিত্রকূটেও শোভা পাচ্ছে চন্দননগরের আলো।

অযোধ্যা সেজেছে চন্দননগরের আলোয়, এখন রামমন্দির সাজানোর বরাতের অপেক্ষায় শিল্পীরা

শেষ আপডেট: 10 November 2023 13:39

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রাম মন্দির উদ্বোধন হবে জানুয়ারি মাসে। তার আগেই চন্দননগরের আলোয় সেজে উঠেছে অযোধ্যা। রাম মন্দির সাজানোরও বরাত জুটবে! আশায় রয়েছেন আলোকশিল্পী।

দীপাবলি উপলক্ষে প্রতি বছরই চন্দননগরের আলোয় সেজে ওঠে উত্তরপ্রদেশের অযোধ্যা। এবারও তার ব্যতিক্রম হয়নি। অযোধ্যার পথঘাট ঝলমল করছে চন্দননগরের আলোকশিল্পীদের ভাবনায়। বড় বড় গেট লাগানো হয়েছে রাজপথে। রাস্তার দু’ধারে মায়াবী আলো। অযোধ্যা লাগোয়া চিত্রকূটেও শোভা পাচ্ছে চন্দননগরের আলো। ২০২৪ সালের ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। তার আগে দীপাবলিতে চন্দননগরের আলোয় সেজেছে অযোধ্যার পথ ঘাট।

চন্দননগরের আলোক শিল্পী মনোজ সাহা জানান, দুর্গাপুজোয় তৈরি কিছু আলো আর বেশ কিছু নতুন আলো অযোধ্যায় লাগানো হয়েছে। প্রায় দশ কিলোমিটার রাস্তায় আলোর গেট বসানো হয়েছে। অযোধ্যার দীপাবলিতে উৎসব হয়। বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা আসেন। সেই উৎসবে আলোর বরাত পায় চন্দননগর। এবারও দীপাবলির আগে আলো দিয়ে সাজিয়ে তুলতে চন্দননগর থেকে কর্মীরা পৌঁছে গেছেন।

 তিনি জানান, এবার সেখানে মূল আকর্ষণ রাম মন্দিরের আলো। রাম মন্দিরের আদলে আলো করা হয়েছে। যেখানে মন্দিরের উপর শ্রীরামচন্দ্র তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন। দেখলে মনে হবে রাম মন্দিরকেই আলো দিয়ে সাজানো হয়েছে। তাঁর কথায়, “প্রতি বছরই অযোধ্যায় কাজ থাকে। চন্দননগরের আলোর কদর আছে সেখানে। এবার বাড়তি আকর্ষণ রাম মন্দির। আর মাস দুয়েক পরেই রাম মন্দির উদ্বোধন হবে। আলোয় সাজবে রাম লালার মন্দির। সেই কাজের জন্য দরপত্র দেওয়া হয়েছে। এখন কাজের বরাত পাওয়ার অপেক্ষায় আছি।”


```