Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিজেপি ছাড়লেন চন্দন মিত্র, ২১ জুলাই যোগ তৃণমূলে

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি ছাড়লেন দু'বারের রাজ্যসভা সাংসদ চন্দন মিত্র। অঘটন না ঘটলে আগামী শনিবার, ২১ জুলাই তাঁকে ধর্মতলায় তৃণমূলের সভায় দেখা যাবে। ওইদিন তিনি মমতার দলে যোগ দেবেন। গত মঙ্গলবার চন্দন মিত্র বিজেপির সভাপতি অমিত শাহের কাছে ইস্তফাপত

বিজেপি ছাড়লেন চন্দন মিত্র, ২১ জুলাই যোগ তৃণমূলে

শেষ আপডেট: 18 July 2018 09:00

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি ছাড়লেন দু'বারের রাজ্যসভা সাংসদ চন্দন মিত্র। অঘটন না ঘটলে আগামী শনিবার, ২১ জুলাই তাঁকে ধর্মতলায় তৃণমূলের সভায় দেখা যাবে। ওইদিন তিনি মমতার দলে যোগ দেবেন। গত মঙ্গলবার চন্দন মিত্র বিজেপির সভাপতি অমিত শাহের কাছে ইস্তফাপত্র জমা দেন। সেখানে তিনি কেন্দ্রীয় সরকারের কয়েকটি নীতি নিয়ে আপত্তির কথা জানিয়েছেন। এর আগেও সোশ্যাল মিডিয়ায় বিজেপির নানা পলিসি নিয়ে সরব হয়েছিলেন। সেজন্য তাঁকে ট্রোলড হতে হয়েছে। তিনি বিজেপিতে প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানির অনুগামী ছিলেন। কিন্তু অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় দলে কোণঠাসা হয়ে পড়েন। কলকাতায় 'দি স্টেটসম্যান' কাগজের সাংবাদিক হিসাবে চন্দন মিত্রের কর্মজীবন শুরু হয়। পরে দিল্লিতে 'পাইনিয়ার' কাগজের সম্পাদক হন। ২০০৩ ও ২০১০ সালে নির্বাচিত হন রাজ্যসভায়। ২০১৪ সালে  হুগলি লোকসভা কেন্দ্র  থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেবার তৃণমূল প্রার্থীর কাছে হেরে যান। এবার সেই দলেই যোগ দিতে চলেছেন। যদিও এসম্পর্কে প্রকাশ্যে মুখ খুলতে চাননি চন্দনবাবু অথবা কোনও তৃণমূল নেতা।

```