Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুভেন্দুর জেলায় তৃণমূল বনাম তৃণমূল! গ্রেফতার এগরা পুরসভার চেয়ারম্যান, কী অভিযোগ?

শুভেন্দু অধিকারীর জেলায় তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব, অনাস্থা এবং শেষে চেয়ারম্যান গ্রেফতার— সব মিলিয়ে এগরার রাজনীতি এখন কার্যত ফুটন্ত কড়াই।

শুভেন্দুর জেলায় তৃণমূল বনাম তৃণমূল! গ্রেফতার এগরা পুরসভার চেয়ারম্যান, কী অভিযোগ?

এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়েক।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 3 January 2026 10:23

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলাতে রাজনৈতিক 'ভূমিকম্প'! সরকারি জমি বেআইনিভাবে লিজ দেওয়া এবং আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল পরিচালিত এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়েক (Chairman of Egra municipality arrested)। শুক্রবার কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃত চেয়ারম্যানকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে।

পুলিশ সূত্রে খবর, গত ২০ ডিসেম্বর এগরা-১ ব্লকের বিএলআরও এগরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, সরকারি মালিকানাধীন ‘খতিয়ান ১’-এর অন্তর্ভুক্ত জমি কোনওরকম উপযুক্ত সরকারি অনুমোদন ছাড়াই একটি আন-রেজিস্টার্ড বা নথিহীন দলিলের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। এই বেআইনি লেনদেনের ফলে সরকারের রাজস্বের বিপুল ক্ষতি হয়েছে বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। শুক্রবার স্বপন নায়েককে গ্রেফতার করা হয়। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে বলেন, “এগরা-১-এর বিএলআরও-র অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ। সরকারি জমি অবৈধভাবে লিজ দেওয়ার ফলে রাজস্ব ক্ষতির অভিযোগ রয়েছে। শনিবার ধৃতকে আদালতে তুলে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।” এই ঘটনায় আরও কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

তবে এই গ্রেফতারি নিছক আইনগত নয়, রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। কারণ, কিছুদিন আগেই স্বপন নায়েককে চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিতে নির্দেশ দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। সেই নির্দেশ মানেননি তিনি। এরপর তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন দলেরই ছয় কাউন্সিলর। গত ২০ ডিসেম্বর সেই অনাস্থা ভোট হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই নাটকীয় পরিস্থিতি তৈরি হয়।

তৃণমূল কাউন্সিলরদের অভিযোগ, ওইদিন ভোর সাড়ে ৪টে নাগাদ চেয়ারম্যান পুরসভায় ঢোকেন গুরুত্বপূর্ণ নথি লোপাটের উদ্দেশ্যে। বিষয়টি নিয়ে সরব হন কাউন্সিলররা। এগরা থানায় অভিযোগ জানানো হয়। ফলস্বরূপ অনাস্থা ভোট স্থগিত হয়ে যায়। আর সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই সরকারি জমি লিজ সংক্রান্ত অভিযোগে চেয়ারম্যানের গ্রেফতারি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।

শুভেন্দু অধিকারীর জেলায় তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব, অনাস্থা এবং শেষে চেয়ারম্যান গ্রেফতার— সব মিলিয়ে এগরার রাজনীতি এখন কার্যত ফুটন্ত কড়াই।


```