Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ভোটার তালিকা সংশোধনে কড়া বার্তা কমিশনের, লগ-ইন আইডি শেয়ার করে ভুল হলে দায় ইআরও, এইআরও-র

২৭ অগস্ট প্রকাশিত ওই নির্দেশে বলা হয়েছে, ফিল্ড লেভেলের তদন্তের কাজ ব্লক লেভেল অফিসারদের (BLO) ওপর চাপিয়ে দেওয়া যাবে না।

ভোটার তালিকা সংশোধনে কড়া বার্তা কমিশনের, লগ-ইন আইডি শেয়ার করে ভুল হলে দায় ইআরও, এইআরও-র

ফাইল ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 28 August 2025 19:04

দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকা (Voter List) সংশোধন, পুনর্বিবেচনা ও তদারকি নিয়ে কড়া নির্দেশ দিল রাজ্যের মুখ্য নির্বাচনী দফতর (CEO Office)। স্পষ্ট জানানো হয়েছে, ইআরও (ERO) এবং সহকারী ইআরও (AERO) নিজের দায়িত্ব অন্য কারও হাতে ছেড়ে দিতে পারবেন না। তাঁদের ইআরওনেট লগ-ইন আইডি বা ওটিপি কোনও অবস্থাতেই ডেটা এন্ট্রি অপারেটর বা অন্য কোনও ব্যক্তির সঙ্গে ভাগ করা যাবে না।

২৭ অগস্ট প্রকাশিত ওই নির্দেশে বলা হয়েছে, ফিল্ড লেভেলের তদন্তের কাজ ব্লক লেভেল অফিসারদের (BLO) ওপর চাপিয়ে দেওয়া যাবে না। দায়িত্বে থাকা ইআরও এবং এইআরও-দেরই তা পালন করতে হবে।

কমিশনের নির্দেশ, আইটি-সংক্রান্ত কাজের জন্য শুধু সিস্টেম ম্যানেজার, সহকারী সিস্টেম ম্যানেজার এবং স্থায়ী সরকারি কর্মচারী ডেটা এন্ট্রি অপারেটরদের সাহায্য নেওয়া যাবে। তাঁদের অবশ্যই হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতরের বেতনভুক্ত কর্মী হতে হবে।

চিঠিতে আরও সতর্ক করে বলা হয়েছে - কারও দায়িত্বে গাফিলতি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনের আওতায় থাকার সময় ইআরও ও এইআরও-দের কাজকর্ম সম্পূর্ণভাবে কমিশনের তত্ত্বাবধানে হবে। আইন অনুযায়ী দায়িত্বে অবহেলা করলে কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষরিত এই নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, বিষয়টিকে হালকা ভাবে নেওয়া চলবে না। জেলা নির্বাচনী আধিকারিকদেরও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে চিঠির প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে মানা হয়। কোনও প্রকার বিচ্যুতি হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


```