Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

SIR: প্রযুক্তির কারণে 'আনম্যাপড' ভোটারদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি কমিশনের, উদ্বেগ কি কমবে

চিঠিতে বলা হয়েছে, ২০০২ সালের ভোটার তালিকা (SIR–এর বেস ইয়ার) অনুযায়ী নাম থাকা ভোটারদের ক্ষেত্রে কেবলমাত্র বিএলও অ্যাপে ম্যাপিং না হওয়াকে একমাত্র কারণ ধরে নাম বাদ দেওয়া যাবে না।

SIR: প্রযুক্তির কারণে 'আনম্যাপড' ভোটারদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি কমিশনের, উদ্বেগ কি কমবে

মনোজ আগরওয়াল

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 29 December 2025 19:46

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে চলমান এসআইআর (SIR) প্রক্রিয়া ঘিরে ক্রমবর্ধমান বিতর্কের মধ্যেই গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল রাজ্যের সিইও দফতর (CEO)। সোমবার জারি হওয়া ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে - ২০০২ সালের ভোটার তালিকায় (2002 Voter List) নাম থাকা সত্ত্বেও যাঁদের বর্তমান ভোটার তালিকায় ‘আনম্যাপড’ (Unmapped) হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাঁদের ক্ষেত্রে কীভাবে শুনানি ও নিষ্পত্তি হবে।

চিঠিতে বলা হয়েছে, ২০০২ সালের ভোটার তালিকা (SIR–এর বেস ইয়ার) অনুযায়ী নাম থাকা ভোটারদের ক্ষেত্রে কেবলমাত্র বিএলও অ্যাপে ম্যাপিং না হওয়াকে একমাত্র কারণ ধরে নাম বাদ দেওয়া যাবে না। এই ধরনের ভোটারদের তথ্য যাচাই করতে হবে সংশ্লিষ্ট ডিইও ও ইআরও স্তরে এবং কমিশনের নির্ধারিত নিয়ম মেনেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

সিইও-র নির্দেশ অনুযায়ী -

যেসব ভোটারের ২০০২ সালের তালিকার হার্ড কপি বা অফিসিয়াল নথি রয়েছে এবং সেই তালিকায় পরিবারের নাম রয়েছে, তাঁদের ক্ষেত্রে তা বৈধ প্রমাণ হিসেবে গণ্য হবে।

এই ধরনের ভোটারদের কাছে যদি হিয়ারিংয়ের নোটিস যায়, তাহলে বিএলও জানিয়ে দেবেন যে - যাওয়ার প্রয়োজন নেই

এক্ষেত্রে হিয়ারিং নোটিস জারি হলেও তা পাঠানো হবে না এবং রাখতে হবে ইআরও, এইআরও-কে

শুনানির আগে সংশ্লিষ্ট নথি (২০০২-র তালিকা) ইআরও-র কাছে আপলোড ও যাচাই করা বাধ্যতামূলক

প্রয়োজনে বিএলও-দের ভোটারের বাড়িতে পাঠিয়ে সরাসরি যাচাই করার কথাও বলা হয়েছে

ভোটারের বয়সজনিত বা শারীরিক অসুবিধার কথা মাথায় রেখে সহানুভূতিশীল পদ্ধতিতে শুনানি করার নির্দেশ দেওয়া হয়েছে

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ২০০২ সালের ভোটার তালিকা ইতিমধ্যেই সিইও এবং জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ফলে সেই তালিকাকে অগ্রাহ্য করে একতরফা সিদ্ধান্ত গ্রহণ করা চলবে না।

এই নির্দেশিকা এমন এক সময়ে এল, যখন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে যে এসআইআর প্রক্রিয়ায় নাম নথিভুক্ত নয়, বরং বাদ দেওয়াই কার্যত অগ্রাধিকার পাচ্ছে। বয়স্ক ভোটারদের দূরবর্তী স্থানে শুনানিতে ডাকার বিষয় নিয়েও তীব্র আপত্তি উঠেছে।

আগেইই অবশ্য কমিশন জানিয়েছিল, ‘আনম্যাপড’ (Unmapped Voters) হিসেবে চিহ্নিতদের মধ্যে যাঁদের ২০০২-এর ভোটার তালিকার (Voter List) সঙ্গে নিজের নাম বা উত্তরাধিকারের যোগসূত্র রয়েছে অথচ প্রযুক্তিগত কারণে বিএলও অ্যাপে সেই ম্যাপিং ধরা পড়েনি, তাঁদের শুনানিতে ডাকা হবে না।


```