Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR: এখনও পর্যন্ত কতজন 'প্রোজেনি ম্যাপিং' করিয়েছেন? তথ্য পেল কমিশন, খতিয়ে দেখার নির্দেশ

বুধবারই এই সংক্রান্ত তথ্য পেয়েছে নির্বাচন কমিশন। আর সেই তথ্য দেওয়ার পরই রোল অবজার্ভারদের এই জায়গাগুলিতে বিশেষ নজর দিতে এবং রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।

 

SIR: এখনও পর্যন্ত কতজন 'প্রোজেনি ম্যাপিং' করিয়েছেন? তথ্য পেল কমিশন, খতিয়ে দেখার নির্দেশ

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 3 December 2025 21:59

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারই সিইও দফতরের (CEO Office) তরফে বিভিন্ন জেলার ডিইও-দের (DEO) বিশেষ নির্দেশ দেওয়া হয়েছিল। 'প্রোজেনি ম্যাপিং' (Progeny Mapping) নিয়ে কড়া মনোভাব নিয়েছে তাঁরা। কমিশনের নির্দেশ ছিল - সবচেয়ে বেশি প্রোজেনি ম্যাপিং (Progeny Mapping) যে সব বুথে হয়েছে সেগুলি পুনরায় খতিয়ে দেখতে হবে। যে সব বুথে সবচেয়ে বেশি অনলাইন ফর্ম জমা দেওয়া হয়েছে, সেগুলিকেও স্ক্রুটিনির আওতায় আনতে হবে।

বুধবারই এই সংক্রান্ত তথ্য পেয়েছে নির্বাচন কমিশন (ECI)। আর সেই তথ্য দেওয়ার পরই রোল অবজার্ভারদের (Roll Observer) এই জায়গাগুলিতে বিশেষ নজর দিতে এবং রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।

এক ঝলকে দেখে নেওয়া যাক আপাতত কোন জেলায় কতজন 'প্রোজেনি ম্যাপিং' করিয়েছেন?

দক্ষিণ ২৪ পরগনা

জয়নগর - বুথ নম্বর ৬

১ হাজার ২৭৮ জন ভোটারের মধ্যে ১ হাজার ১৯৯ জন

কুলতলি - বুথ নম্বর ৮৫

১ হাজার ১৫৪ ভোটারের মধ্যে ১ হাজার ২ জন

উত্তর ২৪ পরগনা

সন্দেশখালি - বুথ নম্বর ১৯৮

মোট ভোটার ১ হাজার ৪৪৭ জনের মধ্যে ১ হাজার ২৬৭ জন

হিঙ্গলগঞ্জ - বুথ নম্বর ১৬২

মোট ভোটার সংখ্যা ৭৭৯ জনের মধ্যে ৭০৫ জন

উত্তর দিনাজপুর

হেমতাবাদ - বুথ নম্বর ৫৪

মোট ভোটার ১ হাজার ১১৯ জনের মধ্যে ৯৭৭

মালদহ

মালদহ - বুথ নম্বর ২৮

মোট ভোটার ৭৯২ জনের মধ্যে ৭২১ জন

হবিবপুর - বুথ নম্বর ৩০

মোট ভোটার সংখ্যা ৯১৮ জনের মধ্যে ৮৩৯

সর্বাধিক 'প্রোজেনি ম্যাপিং'-এর জন্য ৩০টি বিধানসভা কেন্দ্রের ৩০টি বুথ কে নির্বাচন করা হয়েছে কমিশনের তরফে।

'প্রোজেনি ম্যাপিং' কী

এর অর্থ, যদি কোন‌ও ভোটারের নাম ২০০২-এর ভোটার তালিকায় না থাকে তাহলে সে যদি নিজের বাবা, ঠাকুরদার নাম দিয়ে ফর্ম ফিল আপ করিয়েছে।

এদিকে কমিশনের (CEO Office) তরফে পাওয়া শেষ আপডেট অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত মৃত ভোটারের (Dead Voters) সংখ্যা ২৩ লক্ষ পেরিয়েছে। আর আপাতত আন-কালেক্টেটবল ফর্ম (Uncollected Forms) ৫০ লক্ষ ২২ হাজার ৪১০। এর মধ্যে অনুপস্থিত বা খুঁজে পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যা ৮ লক্ষ পেরিয়েছে। অন্যত্র চলে যাওয়া ভোটারের সংখ্যা সাড়ে ১৭ লক্ষের বেশি। ডুপ্লিকেট ভোটারের সংখ্যা ১.২ লক্ষের বেশি।


```