Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

SIR: দফতরে ঢোকার সময় সাংবাদিকদের পুলিশের আটাকানোয় ক্ষুব্ধ সিইও, সিপিকে টেক্সট মনোজের

সূত্রের খবর, অসন্তোষের কথা জানিয়ে এদিন কলকাতার পুলিশ কমিশনার (Police Commissioner) মনোজ ভার্মাকে (Manoj Verma) একটি মেসেজও পাঠিয়েছেন সিইও।

SIR: দফতরে ঢোকার সময় সাংবাদিকদের পুলিশের আটাকানোয় ক্ষুব্ধ সিইও, সিপিকে টেক্সট মনোজের

সিপি মনোজ ভার্মা ও সিইও মনোজ আগরওয়াল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 1 December 2025 18:12

দ্য ওয়াল ব্যুরো: সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে (CEO West Bengal) সাংবাদিকদের ঢুকতে বাধা দেওয়ার বিরক্ত প্রকাশ করলেন সিইও মনোজ আগরওয়াল (Manoj Agarwal)। সূত্রের খবর, অসন্তোষের কথা জানিয়ে এদিন কলকাতার পুলিশ কমিশনার (Police Commissioner) মনোজ ভার্মাকে (Manoj Verma) একটি মেসেজও পাঠিয়েছেন সিইও।

দফতরের এক সূত্র জানিয়েছে, "সিইও দফতরে কে ঢুকবে না ঢুকবে সেটা সিইও দফতরের বিষয়। পুলিশ কেবল সিকিউরিটি পারপাসে চেকিং করতে পারেন।  কিন্তু আটকাতে পারেন না", এই মর্মে সিপি মনোজ ভার্মাকে টেক্স করে উষ্মা প্রকাশ করেছেন সিইও মনোজ। উল্লেখ্য, আজ ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়ের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে সিইওর। আর আজই বিরক্ত প্রকাশ করে টেক্সট করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। 

 

সোমবার সকালে সিইও দফতরে গিয়ে দফায় দফায় বাধার মুখে পড়তে হয়েছে বিজেপির প্রতিনিধি দলকে। শুভেন্দু অধিকারীরা সিইও অফিসের (CEO Office) সামনে পৌঁছতেই তাঁদের দেখে 'গো ব্যাক' স্লোগান (Go Back Slogan) তোলে পাশেই অবস্থানরত তৃণমূলপন্থী বিএলওরা। অন্যদিকে, সাংবাদিকদের নিয়ে দফতরের ভিতরে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। এমনকি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন শুভেন্দু।

জানা যায়, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সিইও অফিসে সাংবাদিকদের ভিতরে নিয়ে যেতে চাইলেও আপত্তি জানায় পুলিশ। সেই সময় সিইও মনোজ আগরওয়াল নীচে নেমে আসেন। ইন্দিরার (DC Indira Mukherjee) সঙ্গে  সামান্য তর্ক-বিতর্ক হয়। এই বিষয়টি সিইও-র সামনেই সাংবাদিকদের সামনে উল্লেখ করেছিলেন বিরোধী দলনেতা।

এদিন সিইও-র সঙ্গে বৈঠকের সময় আইপ্যাক-এর বিরুদ্ধে অভিযোগ আনেন শুভেন্দু অধিকারী। কড়া সুরে বলেন, "আইপ্যাকের সাহস হয় কীভাবে, ডেটা এন্ট্রিতে ঢুকছে।' এর বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানান তিনি।

এসআইআর (SIR) নিয়ে রাজ্যের সরকার তথা তৃণমূল কংগ্রেসের (TMC Govt) যে মনোভাব রয়েছে তাকে প্রথম থেকেই তুলোধনা করে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, আইপ্যাকের (IPAC) সঙ্গে মিলে ভুয়ো এবং মৃত ভোটারদের নাম তালিকায় রাখার চেষ্টা করছে তারা, যাতে ভোটব্যাঙ্ক অক্ষত থাকে। তাই খসড়া তালিকা প্রকাশের পর হিয়ারিং পর্ব (Hearing Phase) আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিপ্রেক্ষিতেই কমিশনকে বিশেষ আর্জি জানান শুভেন্দু অধিকারী।


```