Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নাগরিকত্ব আইনের আওতায় বড় পদক্ষেপ কেন্দ্রের, পশ্চিমবঙ্গের জন্য গঠিত হল ‘এমপাওয়ার্ড কমিটি’

নাগরিকত্ব সংক্রান্ত নির্দিষ্ট বিধির কার্যকরী বাস্তবায়নের উদ্দেশেই এই কমিটি গঠন করা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

নাগরিকত্ব আইনের আওতায় বড় পদক্ষেপ কেন্দ্রের, পশ্চিমবঙ্গের জন্য গঠিত হল ‘এমপাওয়ার্ড কমিটি’

পৃথা ঘোষ

শেষ আপডেট: 20 February 2026 23:57

দ্য ওয়াল ব্যুরো: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs) নাগরিকত্ব আইনে (CAA) পশ্চিমবঙ্গের জন্য একটি 'এমপাওয়ার্ড কমিটি' (empowered committee for West Bengal) গঠনের নির্দেশ জারি করেছে। নাগরিকত্ব সংক্রান্ত নির্দিষ্ট বিধির কার্যকরী বাস্তবায়নের উদ্দেশেই এই কমিটি গঠন করা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

এই কমিটির প্রধান হবেন পশ্চিমবঙ্গের জনগণনা দফতরের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল।

১৯৫৫–এর ৬বি ধারার উপধারা (১) এবং নাগরিকত্ব বিধি, ২০০৯–এর ১১-এ এবং ১৩-এ বিধির আওতায় এই কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

আর কারা থাকছেন কমিটিতে?

সরকারি নির্দেশ অনুযায়ী কমিটির সদস্যরা হলেন -

  • সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরোর এক কর্মকর্তা (কমপক্ষে ডেপুটি সেক্রেটারি পদমর্যাদা)
  • সংশ্লিষ্ট ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসারের মনোনীত এক আন্ডার সেক্রেটারি পদমর্যাদার কর্মকর্তা
  • ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (NIC), পশ্চিমবঙ্গের স্টেট ইনফরমেটিক্স অফিসারের মনোনীত এক আন্ডার সেক্রেটারি পদমর্যাদার কর্মকর্তা
  • পশ্চিমবঙ্গের পোস্ট মাস্টার জেনারেল বা তাঁর মনোনীত একজন ডাক বিভাগের কর্মকর্তা (কমপক্ষে ডেপুটি সেক্রেটারি পদমর্যাদা)

এই কমিটির বৈঠকে আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকবেন

  • পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি (হোম) অথবা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি (হোম)–এর একজন প্রতিনিধি
  • সংশ্লিষ্ট ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের একজন প্রতিনিধি

সরকারি এই নোটিসে আরও জানানো হয়েছে, অন্যান্য শর্ত ও নিয়মাবলি ১১ মার্চ ২০২৪–এর পূর্ববর্তী স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ীই বহাল থাকবে।


```