Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Nipah Virus: রাজ্যকে সবরকম সাহায্য করা হবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে আশ্বাস নাড্ডার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন জেপি নাড্ডা। আলোচনায় কেন্দ্র–রাজ্যের ঘনিষ্ঠ সমন্বয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

Nipah Virus: রাজ্যকে সবরকম সাহায্য করা হবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে আশ্বাস নাড্ডার

জেপি নাড্ডা এবং মমতা বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 13 January 2026 16:38

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে (West Bengal) ফের আতঙ্ক ছড়িয়েছে নিপা ভাইরাস (Nipah Virus)। সোমবারই দু’জন নার্সের শরীরে এই ভাইরাসের হদিশ মিলেছে। তাঁরা এখন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরই রাজ্যের পাশে দাঁড়ানোর বার্তা দিল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা (JP Nadda) পশ্চিমবঙ্গ সরকারকে (West Bengal Govt) আশ্বস্ত করে বলেছেন যে - এই পরিস্থিতিতে রাজ্যকে সর্বাত্মক প্রযুক্তিগত, পরিকাঠামোগত ও প্রশাসনিক সহায়তা দেওয়া হবে। সম্ভাব্য সংক্রমণ রুখতে কোনও রকম ঘাটতি রাখা হবে না বলেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

নিপা সংক্রমণের খবর সামনে আসার সঙ্গে সঙ্গেই কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বিত পদক্ষেপ শুরু হয়েছে। ল্যাবরেটরি সহায়তা জোরদার করা হয়েছে, নজরদারি বাড়ানো হয়েছে সংক্রমণ-প্রবণ এলাকাগুলিতে। একই সঙ্গে আক্রান্ত বা সন্দেহভাজন রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (আইপিসি) সংক্রান্ত সমস্ত প্রোটোকল কার্যকর করা হয়েছে। কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলও রাজ্য প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ শুরু করেছে।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ফোনে কথা বলেন জেপি নাড্ডা (JP Nadda)। আলোচনায় কেন্দ্র–রাজ্যের ঘনিষ্ঠ সমন্বয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

নিপা মোকাবিলায় জাতীয় স্তরে একটি যৌথ আউটব্রেক রেসপন্স টিম (Outbreak Response Team) মোতায়েন করা হয়েছে। এই দলের কাজ হবে রাজ্য সরকার ও স্থানীয় স্বাস্থ্য দফতরের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি মূল্যায়ন, সংক্রমণের উৎস খোঁজা এবং দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া। পাশাপাশি, নিপা সংক্রমণ নিয়ন্ত্রণে ইতিমধ্যেই নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর বা এসওপি রাজ্যের হাতে তুলে দেওয়া হয়েছে, যাতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ সম্ভব হয়।

সোমবারই বিষয়টি নিয়ে নবান্ন (Nabanna) ও রাজ্য সরকার সম্পূর্ণভাবে সতর্ক বলে জানিয়েছেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী (CS Nandini Chakraborty)। কীভাবে ওই দুই নার্স সংক্রমিত হলেন, তাঁরা কাদের কাদের সংস্পর্শে এসেছিলেন - এই সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যসচিব জানিয়েছেন, গোটা পরিস্থিতির উপর সরাসরি নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দফতরের একটি বিশেষ দল বিষয়টি নিয়ে পর্যালোচনা শুরু করেছে।

নিপা সংক্রমণের খবর সামনে আসতেই রাজ্যের তরফে দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে - ০৩৩২৩৩৩০১৮০ এবং ৯৮৭৪৭০৮৮৫৮। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলির জন্যও আলাদা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) তৈরি করা হচ্ছে।


```