Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পরীক্ষার হলে ভেঙে পড়ল সিলিং ফ্যান! জখম মাধ্যমিক পরীক্ষার্থী

বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বাটানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যামন্দিরে।

 পরীক্ষার হলে ভেঙে পড়ল সিলিং ফ্যান! জখম মাধ্যমিক পরীক্ষার্থী

এই স্কুলেই ঘটে অঘটন।

শেষ আপডেট: 19 February 2025 16:48

দ্য ওয়াল ব্যুরো: পরীক্ষা চলাকালীন সিলিং ফ্যান খুলে পড়ে জখম এক পরীক্ষার্থী। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বাটানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যামন্দিরে।

গুরুতর জখম ওই মাধ্যমিক পরীক্ষার্থীর চিকিৎসা চলছে বাঙুর হাসপাতালে। গোটা ঘটনায় প্রশ্নের মুখে স্কুল কর্তৃপক্ষর ভূমিকা। পরীক্ষার আগে কেন সিলিং ফ্যানগুলি পরীক্ষা করে দেখা হল না, তা নিয়ে উঠছে প্রশ্ন।

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই বেশ গরম পড়তে শুরু করেছে। যে কারণে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ফ্যান চালানো হচ্ছে। 

সূত্রের খবর, এদিন দুপুরে পরীক্ষা শুরুর কিছু পরেই আচমকা একটি সিলিং ফ্যান খুলে পড়ে। এতে জখম হন এক পরীক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় মহেশতলা পুরসভার মাতৃ সদনে।

সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বাঙুর হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রের খবর, আহত পরীক্ষার্থীর নাম নন্দিনী মাকাল। বাড়ি বাটার হায়েতপুর এলাকায়।

গোটা ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা। জখম ছাত্রীর বাবা নবীন মাকাল বলেন, "কীভাবে সিলিং ফ্যানগুলিকে পরীক্ষা না করেই মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার সময চালানো হল। জখম তো বটেই, মৃত্যুর ঘটনাও তো ঘটতে পারতো।" 

বাংলা জাতীয় শিক্ষা মন্দির বিদ্যালয় থেকে পরীক্ষা দিতে এসেছিল ওই ছাত্রী। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে অন্য পরীক্ষার্থীদের মধ্যে। তবে এ ব্যাপারে পর্ষদ বা অভিযুক্ত স্কুল কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।


```