Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

শাহজাহান দিয়ে শুরু, এবার তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর বাড়িতেও সিবিআই

সন্দেশখালির পর বনগাঁ, শাহজাহানের বাড়ির পর তৃণমূল নেতা শঙ্কর আঢ্যের বাড়িতে গেল সিবিআই। 

শাহজাহান দিয়ে শুরু, এবার তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর বাড়িতেও সিবিআই

শেষ আপডেট: 7 March 2024 19:52

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির পর বনগাঁ, শাহজাহানের বাড়ির পর তৃণমূল নেতা শঙ্কর আঢ্যের বাড়িতে গেল সিবিআই। বৃহস্পতিবার দুপুর গড়াতেই সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ওই পাড়ায় শাহজাহান ও তার আত্মীয়দের একাধিক বাড়ি রয়েছে। কোন বাড়িতে শাহজাহান থাকতেন, সেই খোঁজখবর নেন তাঁরা। শাহজাহানের বাড়ির একাধিক ছবিও তোলেন। এরপরই বনগাঁয় তৃণমূল নেতা শঙ্কর আঢ্য়র বাড়িতে যায় সিবিআইয়ের দল। 

রেশন দুর্নীতি মামলার তদন্তে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা শঙ্কর আঢ্য। তাঁর গ্রেফতারির সময়ও ইডির ওপর হামলার অভিযোগ উঠেছিল। শঙ্কর আঢ্যর অনুগামীরা ইডি আধিকারিকদের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং তাঁদের ওপর হামলা চালায় বলে দাবি। বনগাঁ থানায় এই প্রেক্ষিতে অভিযোগ দায়ের করা হয়েছিল ইডির তরফে। কয়েকদিন আগে কলকাতা হাইকোর্ট সেই ঘটনার তদন্তভার দেয় সিবিআই-এর হাতে। সেই ঘটনার তদন্তেই বৃহস্পতিবার বনগাঁয় যায় সিবিআই। 

গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতিতে অভিযুক্ত শাহজাহানের বাড়িতে তল্লাশিতে এসে একইভাবে আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। অভিযোগ, এলাকার এই প্রভাবশালী তৃণমূল নেতার অঙ্গুলীহেলনেই ওইদিন গ্রামের মানুষের রোষের মুখে পড়তে হয়েছিল ইডির আধিকারিকদের। তাদের মারধরে জখম হয়েছিলেন বেশ কয়েকজন আধিকারিক। শাহজাহানের মতো শঙ্কর আঢ্যর বিরুদ্ধেও একই অভিযোগ তোলা হয়েছে। 

এই ঘটনায় সম্প্রতি আরও চাপ বেড়েছে শাহজাহান এবং শঙ্কর আঢ্যর উপর। কারণ নতুন করে তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। যার মধ্যে প্রথম দুটি শাহজাহানের বিরুদ্ধে এবং একটি মামলা দায়ের হয়েছে শঙ্কর আঢ্যর বিরুদ্ধে। 


```