Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

চিদম্বরমের কেসে পাঁচটি দেশের সাহায্য চাইছে সিবিআই

দ্য ওয়াল ব্যুরো : ঠিক কীভাবে আইএনএক্স মিডিয়া কেসে কাটমানির লেনদেন হয়েছিল, তা জানার জন্য পাঁচটি দেশে ছড়িয়ে থাকা বিভিন্ন ভুয়ো কোম্পানি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে খোঁজ নিচ্ছে সিবিআই। সেজন্য সংশ্লিষ্ট দেশগুলির সরকারের থেকে সাহায্য চাওয়া হয়েছ

চিদম্বরমের কেসে পাঁচটি দেশের সাহায্য চাইছে সিবিআই

শেষ আপডেট: 23 August 2019 15:44

দ্য ওয়াল ব্যুরো : ঠিক কীভাবে আইএনএক্স মিডিয়া কেসে কাটমানির লেনদেন হয়েছিল, তা জানার জন্য পাঁচটি দেশে ছড়িয়ে থাকা বিভিন্ন ভুয়ো কোম্পানি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে খোঁজ নিচ্ছে সিবিআই। সেজন্য সংশ্লিষ্ট দেশগুলির সরকারের থেকে সাহায্য চাওয়া হয়েছে। ওই মামলায় অন্যতম অভিযুক্ত হলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তি। গত বুধবার রাতে চিদম্বরমকে গ্রেফতার করেছে সিবিআই। এই মামলায় যে পাঁচটি দেশের সাহায্য চাওয়া হয়েছে, তারা হল ব্রিটেন, বারমুডা, সুইজারল্যান্ড, মরিশাস ও সিঙ্গাপুর। ওই সব দেশের সরকারকে নিয়ম মাফিক 'লেটার রোগেটরি' দেওয়া হয়েছে। কোনও দেশের কাছে আইন সংক্রান্ত সাহায্য চাইলে তাকে 'লেটার রোগেটরি' পাঠানো হয়। এর আগে শিল্পপতি বিজয় মাল্য-র কেসেও ব্রিটেনের কাছে 'লেটার রোগেটরি' পাঠানো হয়েছিল। অভিযোগ, ২০০৭ সালে আইএনএক্স মিডিয়াকে বিদেশ থেকে ৩০৫ কোটি টাকা পাইয়ে দিয়েছিলেন তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরম। সেজন্য তিনি বিপুল অঙ্কের অর্থ কিকব্যাক হিসাবে নিয়েছিলেন। সিবিআই শুক্রবারও সুপ্রিম কোর্টে জানিয়েছে, আইএনএক্স মিডিয়া কেসে বিপুল পরিমাণ অর্থের নয়ছয় হয়েছিল। ইডি যাতে গ্রেফতার না করতে পারে সেজন্য শীর্ষ আদালতে আবেদন করেছিলেন চিদম্বরম। সেই আবেদনের বিরোধিতা করে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, কীভাবে ভুয়ো কোম্পানিগুলিতে কিকব্যাকের অর্থ জমা রাখা হয়েছিল, তা চিদম্বরমকে জেরা করলেই জানা যাবে। একইসঙ্গে তিনি দাবি করেন, এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট যে প্রমাণপত্র যোগাড় করেছে, তাতে বোঝা যায়, কিকব্যাকের অর্থ দিয়ে অভিযুক্তরা দেশে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পত্তি কিনেছেন।

```