Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মিনাখাঁয় শাহজাহান ঘনিষ্ঠ মাফুজারের শ্বশুরবাড়িতে সিবিআই হানা

রেশন দুর্নীতি, ইডির উপর হামলা-সহ একাধিক ঘটনায় হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। গতকাল তাঁর সন্দেশখালির বাড়িতে হানা দেয় সিবিআই।

মিনাখাঁয় শাহজাহান ঘনিষ্ঠ মাফুজারের শ্বশুরবাড়িতে সিবিআই হানা

প্রতীকী ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 7 September 2025 15:02

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিতে ইডির উপর হামলার তদন্তে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার সকালে মিনাখাঁর আটপুকুরে অভিযান চালায় সিবিআই আধিকারিকরা। স্থানীয় আলাউদ্দিন গাজীর বাড়িতে গিয়ে তাঁরা খোঁজ করেন শেখ শাজাহানের ঘনিষ্ঠ সহযোগী মাফুজার মোল্লার।

সূত্রের খবর, আলাউদ্দিন গাজীর বাড়ি মাফুজারের শ্বশুরবাড়ি। সেই সূত্রেই দীর্ঘদিন তিনি ওখানে ছিলেন বলে জানতে পারেন আধিকারিকরা। তারপরই রবিবার বেলায় অভিযান চালানো হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় আলাউদ্দিন-সহ পরিবারের সদস্যদের। পরে সেখান থেকে বেরিয়ে যান তদন্তকারীরা।

রেশন দুর্নীতি, ইডির উপর হামলা-সহ একাধিক ঘটনায় হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। গতকাল তাঁর সন্দেশখালির বাড়িতে হানা দেয় সিবিআই। তাঁদের অভিযোগ ছিল, শাহজাহান সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন। এছাড়াও একাধিক তথ্য ছিল তাঁদের কাছে। সেই সব নিয়েই পরিবারের লোকজন ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন আধিকারিকরা।

এদিকে মাফুজার সন্দেশখালি ১ ব্লকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। ইডি-র উপর হামলার ঘটনায় গত বছর অর্থাৎ ২০২৪-এ তাঁকে গ্রেফতার করা হয়। প্রথমে শাহজাহানের সঙ্গে যাঁদের পুলিশ ধরেছিল, তাঁদের বয়ানে ওঠে এই মাফুজারের নাম। তারপরই তাঁর বিরুদ্ধে তদন্তে নামে সিবিআই।


```