Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

লক্ষ্মীবারের সকালে অদিতি মুন্সির বাড়িতে সিবিআই! পুর দুর্নীতি মামলায় তাঁর স্বামীকে জেরা

দেবরাজ বিধাননগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এর আগেও তাঁকে পুর নিয়োগ মামলায় জেরা করা হয়েছিল।

লক্ষ্মীবারের সকালে অদিতি মুন্সির বাড়িতে সিবিআই! পুর দুর্নীতি মামলায় তাঁর স্বামীকে জেরা

শেষ আপডেট: 30 November 2023 10:57

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষা নিয়োগে দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সিবিআই হানার পর এবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও হানা দিল সিবিআই। বৃহস্পতিবার সকাল ৯টার কিছু পরে রাজারহাটে তাঁর বাড়িতে পৌঁছে যান আধিকারিকরা। এর আগেও দেবরাজকে পুর নিয়োগ মামলায় জেরা করা হয়েছিল। তবে গোয়েন্দারা যখন সেখানে পৌঁছন, তখনও বাড়িতে ছিলেন না দেবরাজবাবু।

উল্লেখ্য, দেবরাজ চক্রবর্তী কীর্তনশিল্পী তথা রাজারহাট-গোপালপুর বিধানসভা এলাকার বিধায়ক অদিতি মুন্সির স্বামী। সিবিআই আসার খবর পেয়ে সঙ্গে সঙ্গে বাড়ি আসেন বিধাননগর পুরসভার মেয়র পারিষদ। বাড়িতে ঢোকার মুখে তিনি বলেন, “সিবিআই কেন এসেছে জানি না। তবে ওঁদের জেরায় আমি অবশ্যই সাহায্য করব।” ইতিমধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে বলে খবর মিলেছে। উল্লেখ্য, দেবরাজ বিধাননগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

২০২২ সালে তাঁকে ভোট পরবর্তী হিংসা মামলাতেও একবার তলব করেছিল সিবিআই। জানা গিয়েছে, দেবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ ঘনিষ্ঠ। ২০১৫ সালে দল ছেড়ে কংগ্রেসে চলে গিয়েছিলেন তিনি। পরে অভিষেকের হাত ধরেই আবার ফিরে আসেন তৃণমূলে। তখন থেকেই দু’জনের সম্পর্ক বেশ ভাল। কারও কারও মতে, দেবরাজের অনুরোধেই তৃণমূল ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তাঁর স্ত্রী অদিতি মুন্সিকে ভোটের টিকিট দিয়েছিল।

তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরুর পর ধীরে ধীরে রাজনীতির ময়দানে নিজের জায়গা পাকা করেন দেবরাজ। বিধাননগর তথা উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূলের একজন ‘দাপুটে’ নেতা হিসাবে পরিচিত হন অচিরেই। এরপর ২০১৮ সালে কীর্তনশিল্পী অদিতি মুন্সিকে বিয়ে করেন তিনি। স্বামী দেবরাজের হাত ধরেই রাজনীতিতে পদার্পণ করেন অদিতি। তারপরই ভোটে জিতে বিধায়ক হন এই জনপ্রিয় গায়িকা। এখন দেখার, সেই দেবরাজকে জেরা করে সিবিআই নতুন কী তথ্য পায়।


```