Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

রাজ্য পুলিশের সঙ্গে তদন্ত চালানো সম্ভব নয়! শুভেন্দু অধিকারী সংক্রান্ত মামলায় ডিভিশন বেঞ্চে সিবিআই

ফলে সিঙ্গেল বেঞ্চের সিট সংক্রান্ত নির্দেশের আইনি বৈধতা এখন ডিভিশন বেঞ্চে খতিয়ে দেখা হবে। এই মামলার ফলাফল রাজ্য–কেন্দ্রীয় তদন্ত সংস্থার ভূমিকা এবং ক্ষমতার প্রশ্নে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।

রাজ্য পুলিশের সঙ্গে তদন্ত চালানো সম্ভব নয়! শুভেন্দু অধিকারী সংক্রান্ত মামলায় ডিভিশন বেঞ্চে সিবিআই

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 January 2026 11:42

দ্য ওয়াল ব্যুরো: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর (FIR) সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ আইনি মোড়। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি পেল সিবিআই (CBI)।

গত বছরের অক্টোবর মাসে বিচারপতি জয় সেনগুপ্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া চারটি এফআইআরের তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের নির্দেশ দিয়েছিলেন। সেই সিটে রাজ্য পুলিশের প্রতিনিধি ও সিবিআইয়ের আধিকারিকদের যৌথভাবে রাখার নির্দেশও ছিল।

কিন্তু ওই নির্দেশের বিরোধিতা করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হওয়ার অনুমতি চায় সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যুক্তি, রাজ্য পুলিশের প্রতিনিধির সঙ্গে যুক্ত হয়ে তদন্ত চালানো তাদের পক্ষে সম্ভব নয়। সিবিআইয়ের দাবি, তারা একটি স্বাধীন তদন্তকারী সংস্থা এবং তদন্তের স্বার্থেই স্বতন্ত্রভাবে কাজ করা প্রয়োজন।

এই আবেদনের প্রেক্ষিতে মামলার শুনানি হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ সিবিআইকে মামলা দায়েরের অনুমতি দেয়।

ফলে সিঙ্গেল বেঞ্চের সিট সংক্রান্ত নির্দেশের আইনি বৈধতা এখন ডিভিশন বেঞ্চে খতিয়ে দেখা হবে। এই মামলার ফলাফল রাজ্য–কেন্দ্রীয় তদন্ত সংস্থার ভূমিকা এবং ক্ষমতার প্রশ্নে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।


```