সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ চিলকিরহাটের কাছে দুর্ঘটনাটি ঘটে। গাড়ি চালক-সহ চারজনের মৃত্যু হয়।

শেষ আপডেট: 16 September 2025 11:49
দ্য় ওয়াল ব্যুরো, কোচবিহার: চিলকিরহাটে ভয়াবহ পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল চারজনের। তাদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ চিলকিরহাটের কাছে দুর্ঘটনাটি ঘটে। গাড়ি চালক-সহ চারজনের মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতরা হলেন ধনঞ্জয় বর্মন (২৮), অমিত দাস (২৫), সঞ্জয় দাস (২৫) ও পার্থ দাস (২৪)। তারা কোচবিহারের দেওয়ানহাটের মোয়ামারি এলাকার বাসিন্দা। গাড়ি ভাড়া করে একটি সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। অনুষ্ঠান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে নয়নজুলিতে উল্টে যায়। গাড়িতে মোট পাঁচজন ছিলেন। মৌমিতা দাস নামের এক যাত্রী কাঁচ ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হন এবং প্রাণে বেঁচে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজে নিয়ে যায়। পরে তাদের এমআরএন মেডিকেল কলেজে (MRN Medical College) স্থানান্তরিত করা হয়, যেখানে চিকিৎসকরা চারজনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। তবে অত্যাদিক গতির জন্যই এমন ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।