Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

এমন আচরণ বরদাস্ত করা যায় না, কুণাল কামরার আর্জি নাকচ করল কোর্ট

দ্য ওয়াল ব্যুরো : অভিযোগ, গত জানুয়ারি মাসে ইন্ডিগোর বিমানের মধ্যে রিপাবলিক টিভি চ্যানেলের সম্পাদক অর্ণব গোস্বামীকে হেনস্থা করেছিলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরা। এরপর দেশের বেশিরভাগ ডোমেস্টিক এয়ারলাইন্স জানিয়ে দিয়েছে, কুণালকে তাদের বিম

এমন আচরণ বরদাস্ত করা যায় না, কুণাল কামরার আর্জি নাকচ করল কোর্ট

শেষ আপডেট: 20 March 2020 13:07

দ্য ওয়াল ব্যুরো : অভিযোগ, গত জানুয়ারি মাসে ইন্ডিগোর বিমানের মধ্যে রিপাবলিক টিভি চ্যানেলের সম্পাদক অর্ণব গোস্বামীকে হেনস্থা করেছিলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরা। এরপর দেশের বেশিরভাগ ডোমেস্টিক এয়ারলাইন্স জানিয়ে দিয়েছে, কুণালকে তাদের বিমানে উঠতে দেবে না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন কমেডিয়ান। কিন্তু আদালতের রায় গেল তাঁর বিপক্ষেই। বিচারপতিরা বলেছেন, "এই ধরনের আচরণ বরদাস্ত করা যায় না।" কুণাল কামরা ওই সম্পাদককে হেনস্থা করার পরে অসামরিক বিমান চলাচল মন্ত্রক একটি নির্দেশ জারি করে। অর্ণবের রিপাবলিক টিভি বহু ক্ষেত্রে সরকারি নীতির সমর্থক। অন্যদিকে কুণাল বর্তমান সরকারের কঠোর সমালোচক। তাঁকে প্রথমেই যে সংস্থাগুলি নিষিদ্ধ ঘোষণা করেছে, তাদের মধ্যে আছে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট এবং গো এয়ার। পরে ভিস্তারাও কুণালকে ব্যান করে দিয়েছে। বিমানের ভিতরে কী ঘটেছিল, তা নিয়ে কুণাল একটি ভিডিও পোস্ট করেছিলেন। তাতে দেখা যায়, কমেডিয়ান অর্ণবকে একের পর এক প্রশ্ন করছেন। কিন্তু তিনি কোনও জবাব দিচ্ছেন না। এর পরে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরি বলেন, কেউ যদি বিমানের মধ্যে আপত্তিকর আচরণ করেন, অপরকে উস্কানি দেন, তা কখনই মেনে নেওয়া যায় না। কারণ এক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হয়। আমরা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য বিমান সংস্থাগুলির কাছে আবেদন জানাচ্ছি। এর আগে ব্যান করার জন্য ইন্ডিগোকেই আইনি নোটিস পাঠিয়েছিলেন কুণাল। নিঃশর্ত ক্ষমার পাশাপাশি তিনি ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণও দাবি করেন। ইন্ডিগোর সিইও রণজয় দত্তকে এই আইনি চিঠি পাঠান কুণালের আইনজীবী প্রশান্ত শিবরাজন। কুণালের উপর থেকে সাসপেনশন তুলে নেওয়ার দাবিও জানিয়েছেন ওই আইনজীবী। আইনি চিঠিতে লেখা হয়েছে, ইন্ডিগো কর্তৃপক্ষ যেন কুণালকে ক্ষতিপূরণ দেয়। স্ট্যান্ড আপ কমেডিয়ানের আইনজীবী শিবরাজনের কথায়, তাঁর মক্কেলকে ইন্ডিগোর এই ছ'মাসের নিষিদ্ধকরণের সিদ্ধান্তে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মানসিক যন্ত্রণার পাশাপাশি দেশ-বিদেশের নানা শো বাতিল হওয়ার হতাশাও রয়েছে। কারণ ইন্ডিগোতে আগামী ছ'মাস সফর করতে পারবেন না কুণাল। এর জেরে বাতিল হয়েছে কুণাল কামরার অনেক শো।

```