Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কতদিন সময় লাগবে? নিরাপত্তা ইস্যুতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও রাজ্যর থেকে হলফনামা চাইল আদালত

আদালতের পর্যবেক্ষণ, বিশ্ববিদ্যালয় ও রাজ্যের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা সন্তোষজনক নয়। কেন এতদিনেও নিরাপত্তা ব্যবস্থায় দৃশ্যমান অগ্রগতি নেই, তা নিয়েও প্রশ্ন তোলে বেঞ্চ।

কতদিন সময় লাগবে? নিরাপত্তা ইস্যুতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও রাজ্যর থেকে হলফনামা চাইল আদালত

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 21 November 2025 14:00

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) নিরাপত্তা জোরদার করা নিয়ে রাজ্য সরকার (State Govt) ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থানে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি (CCTV) বসানো ও নিরাপত্তারক্ষী (Security) মোতায়েনের বিষয়ে দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও রাজ্যকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে হলফনামা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের বেঞ্চ জানিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মতো প্রতিষ্ঠানে নিরাপত্তার মানদণ্ড নিয়ে কোনও রকম শিথিলতা প্রশ্রয়যোগ্য নয়। আদালতের পর্যবেক্ষণ, বিশ্ববিদ্যালয় ও রাজ্যের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা সন্তোষজনক নয়। কেন এতদিনেও নিরাপত্তা ব্যবস্থায় দৃশ্যমান অগ্রগতি নেই, তা নিয়েও প্রশ্ন তোলে বেঞ্চ।

আদালতের নির্দেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয় (Jadavpur University) চত্বরে সিসিটিভি ক্যামেরা বসানো এবং পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তারক্ষী নিয়োগের কাজ সম্পন্ন করতে কতদিন সময় লাগবে, সেটি নির্দিষ্ট করে উল্লেখ করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও রাজ্য সরকারকে আগামী এক সপ্তাহের মধ্যে বিস্তারিত হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে বেঞ্চ। পাশাপাশি, কেন আগের নির্দেশ সত্ত্বেও কাজের গতি সন্তোষজনক নয়, সেটিরও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

উল্লেখযোগ্য বিষয়, নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থার উন্নতির জন্য ইতিমধ্যেই ৬৭ লক্ষ টাকারও বেশি বরাদ্দ করেছে রাজ্যের অর্থ দফতর (State Govt)। ডিসেম্বরের প্রথম সপ্তাহে আবার এই মামলার শুনানি হবে। তার আগে হলফনামা জমা না পড়লে বা সময়সীমা উল্লেখ না থাকলে আদালত আরও কঠোর অবস্থান নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ডিভিশন বেঞ্চ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অতীতে ঘটে যাওয়া একাধিক ঘটনার পর থেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ছাত্রদের নিরাপত্তা, হস্টেল চত্বরের নজরদারি এবং ক্যাম্পাসের সামগ্রিক আইনশৃঙ্খলা নিয়ে আদালতের হস্তক্ষেপের পর এই মামলার গুরুত্ব আরও বেড়েছে। নতুন নির্দেশের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রস্তুতি ও রাজ্যের প্রতিক্রিয়া - উভয় দিকেই এখন নজর শিক্ষামহল ও আদালতের।


```