Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

পরিযায়ী মামলায় হাইকোর্টের ভর্ৎসনা: এখানে যাঁরা চেয়ারে বসে আছেন, তাঁদের তো কোনও কাজ নেই?

বীরভূমের ছয় পরিযায়ী শ্রমিককে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ সম্পর্কে পশ্চিমবঙ্গ ও দিল্লি সরকারের মুখ্য সচিবকে পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

পরিযায়ী মামলায় হাইকোর্টের ভর্ৎসনা: এখানে যাঁরা চেয়ারে বসে আছেন, তাঁদের তো কোনও কাজ নেই?

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 30 July 2025 16:00

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি থেকে বাংলার ৬ পরিযায়ী শ্রমিককে (Migrant Worker Case) বাংলাদেশে পাঠানোর অভিযোগে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বুধবার ওই মামলার শুনানি চলাকালীন কেন্দ্রীয় আইনজীবীর (Central Lawyer) বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন বিচারপতি তপব্রত চক্রবর্তী।

দিল্লি থেকে আসা অফিসারেরা সমস্ত অরিজিনাল নথি নিয়ে দিল্লি ফিরে গিয়েছেন বলে আদালতকে জানান কেন্দ্রের আইনজীবী।এমন উত্তরে বিরক্তি প্রকাশ করে বিচারপতি বলেন, “ফিরিয়ে আনা মানে? একদিন আদালত খোলা ছিল না তাই সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে চলে গেল? আপনাদের অফিসাররা খুব ব্যস্ত তাই না? এখানে যাঁরা চেয়ারে বসে আছেন তাঁদের তো কোনও কাজ নেই?”

ঘটনার সূত্রপাত, বীরভূমের ছয় পরিযায়ী শ্রমিককে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ সম্পর্কে পশ্চিমবঙ্গ ও দিল্লি সরকারের মুখ্য সচিবকে পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। ওই মামলায় এদিন নথি দেখতে চায় আদালত। কেন্দ্রের আইনজীবী তা না দেখাতে পারায় ক্ষুব্ধ হন বিচারপতি। 

এদিন কেন্দ্রের আইনজীবীর কাছে আদালত তথ্য চাইলে তিনি বলেন,  দিল্লি থেকে যে অফিসাররা এসেছিলেন তারা সমস্ত অরিজিনাল নথি নিয়ে ফেরত চলে গেছেন দিল্লিতে। এজন্য আদালতের কাছে তিনি সময়ও চান। বলেন, পরবর্তী শুনানি আগামী সোমবার, ৪ অগস্ট দুপুর দুটোর সময় করা হোক। 

পরে বিচারপতি কেন্দ্রের আইনজীবীকে স্পষ্টভাবে জানান, আগামী সোমবার আপনি সমস্ত ডকুমেন্ট নিয়ে আসতে পারবেন তো? কোন অ্যাডজর্নমেন্ট দেওয়া হবে না কিন্তু।"বিচারপতির প্রশ্নে সম্মতি জানান কেন্দ্রের আইনজীবী।  এরপরই আদালত আগামী সোমবার দুপুর দুটোয় মামলার শুনানির দিন ধার্য করেছে। একই সঙ্গে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এবার কোনওরকম দেরি বা গাফিলতি মেনে নেওয়া হবে না।


```