Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিবিআই মামলায় শাহজাহানের জামিনের আবেদনও খারিজ হাইকোর্টের, কোনও যুক্তি ধোপে টিকল না

সন্দেশখালিতে তিন বিজেপি কর্মীর খুনের ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান। পাশাপাশি রেশন দুর্নীতি মামলার তদন্তে যাওয়া ইডি আধিকারিকদের চক্রান্ত করে মারধরের ঘটনায় জেলবন্দিও রয়েছেন। বিজেপি কর্মীদের খুনের ঘটনার পাঁচ বছর পর সিবিআই তদন্ত শুরু করেছে।

সিবিআই মামলায় শাহজাহানের জামিনের আবেদনও খারিজ হাইকোর্টের, কোনও যুক্তি ধোপে টিকল না

শেখ শাহজাহান

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 19 March 2026 11:51

দ্য ওয়াল ব্যুরো: সিবিআই মামলায় শেখ শাহজাহান (Sheikh Shahjahan CBI Case) ও আলমগীরের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আর্জি খারিজ করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। তাঁর বক্তব্য, নতুন করে যে সমস্ত তথ্য এসেছে তার ভিত্তিতে নতুন করে আবেদন জানাতে হবে তাঁদের। তাই এই মুহূর্তে জামিনের আবেদন মানা সম্ভব নয়।

শেখ শাহজাহানের আইনজীবীর দাবি ছিল, এই আবেদনের শুনানির সময় সাক্ষীর সংখ্যা ছিল ৮৬। এছাড়াও মাজেদা বিবি, যার বয়ানের ভিত্তিতে শেখ শাহজাহানকে অভিযুক্ত করা হয়েছে, সেই মাজেদা বিবিকে চার্জশিটে অভিযুক্ত করেছে সিবিআই। তাই পুনরায় এই মামলার শুনানি গ্রহণ করা হোক। কিন্তু বিচারপতি শুভ্রা ঘোষ সেই যুক্তিতে গুরুত্ব দেননি।

সন্দেশখালিতে তিন বিজেপি কর্মীর খুনের ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান। পাশাপাশি রেশন দুর্নীতি মামলার তদন্তে যাওয়া ইডি আধিকারিকদের চক্রান্ত করে মারধরের ঘটনায় জেলবন্দিও রয়েছেন। বিজেপি কর্মীদের খুনের ঘটনার পাঁচ বছর পর সিবিআই তদন্ত শুরু করেছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ২০১৯ সালের জুনে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ওই ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শাহজাহান শুধুমাত্র এই একটি মামলাতেই নয়, ২০২২ সালে অপর একটি খুনের ঘটনায় তাঁর নাম উঠে আসে চার্জশিটে। যদিও সেই মামলায় তিনি জামিন পান।

প্রসঙ্গত, ২০২৪ সালের শুরুতে রেশন দুর্নীতির তদন্তে তাঁর বাড়িতে যাওয়া ইডি ও আধাসেনা জওয়ানদের উপর হামলার অভিযোগে শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়। সেই সময়ই তাঁর বিরুদ্ধে বিজেপি কর্মী খুনের তো বটেই, সামনে আসে রেশন দুর্নীতি, কৃষিজমি দখল, ভেড়ির লিজ ঘিরে টাকার জালিয়াতি-সহ একাধিক গুরুতর অভিযোগ। স্থানীয় মহিলাদের উপর যৌন নির্যাতনের অভিযোগে উত্তাল হয় সন্দেশখালি। পরবর্তী সময় তাঁকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল।


```