Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এমন তদন্তে কি জনমানসে আস্থা তৈরি হবে? খেজুরি কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন হাইকোর্টের

বুধবার খেজুরি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তদন্তের গতিপ্রকৃতিতে নিয়ে সিআইডিকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে। আদালত জানায়, পাঁচ দিনের মধ্যে তদন্তে অগ্রগতির রিপোর্ট জমা দিতেই হবে। 

এমন তদন্তে কি জনমানসে আস্থা তৈরি হবে? খেজুরি কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন হাইকোর্টের

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 3 September 2025 15:44

দ্য ওয়াল ব্যুরো: খেজুরির বিজেপি কর্মীর (Khejuri Case) মৃত্যু নিয়ে ফের কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। ডিভিশন বেঞ্চের প্রশ্নের মুখে সিআইডি-সহ রাজ্য পুলিশের তদন্তকারীরা। 

এদিন মামলার শুনানিতে তদন্তকারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি দেবাংশু বসাকের মন্তব্য, "এসএসকেএম হাসপাতালের ময়নাতদন্তে স্পষ্ট শারীরিক আঘাতের চিহ্ন মিলেছে। অথচ, পুলিশের বয়ানে সেই আঘাতের কোনও উল্লেখই নেই! এমন তদন্তে কি জনমানসে আস্থা তৈরি হবে?”

গত ১২ জুলাই খেজুরিতে দুই বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশের বিরুদ্ধে তদন্ত ধামাচাপা দেওয়ার অবিযোগ উঠেছিল। এরপরই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত।

বুধবার খেজুরি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তদন্তের গতিপ্রকৃতিতে নিয়ে সিআইডিকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে। আদালত জানায়, পাঁচ দিনের মধ্যে তদন্তে অগ্রগতির রিপোর্ট জমা দিতেই হবে। 

পাশাপাশি আদালতের নির্দেশ—

প্রথম তদন্তকারী অফিসারের মোবাইলের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) পেশ করতে হবে।

প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসকের কল রেকর্ডও জমা দিতে হবে।

খেজুরি থানার ওসির কল রেকর্ডও খতিয়ে দেখতে হবে।

আদালতের স্পষ্ট নির্দেশ, আগামী ৮ সেপ্টেম্বর আদালতে হাজির করতে হবে এই সমস্ত সিডিআর। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বার রশিদির বেঞ্চ জানিয়েছে, তদন্তে ফাঁকফোকর চলবে না। খেজুরির এই মৃত্যু মামলায় আদালতের সক্রিয় হস্তক্ষেপে স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।


```