Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

নির্বাচনী মামলায় সন্দেশখালির রেখা পাত্রের অভিযোগ খারিজ করল হাইকোর্ট! রেহাই কমিশনের

প্রয়াত তৃণমূল সাংসদ নুরুল ইসলামের মনোনয়ন নিয়ে একাধিক প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। তাঁর অভিযোগ, রিটার্নিং অফিসার যথাযথ তদন্ত না করেই মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

নির্বাচনী মামলায় সন্দেশখালির রেখা পাত্রের অভিযোগ খারিজ করল হাইকোর্ট! রেহাই কমিশনের

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 13 August 2025 12:20

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির (Sandeshkhali) বিজেপি নেত্রী রেখা পাত্রের (Rekha Patra's complaint ) দায়ের করা নির্বাচনী মামলার এক গুরুত্বপূর্ণ আবেদনে স্বস্তি পেল জাতীয় নির্বাচন কমিশন ও বসিরহাট লোকসভার রিটার্নিং অফিসার আকাঙ্খা ভাস্কর। 

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি কৃষ্ণ রাও তাঁর রায়ে স্পষ্ট জানান, এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হল কমিশন এবং রিটার্নিং অফিসার।

প্রসঙ্গত, প্রয়াত তৃণমূল সাংসদ নুরুল ইসলামের মনোনয়ন নিয়ে একাধিক প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। তাঁর অভিযোগ, রিটার্নিং অফিসার যথাযথ তদন্ত না করেই মনোনয়ন বৈধ ঘোষণা করেন। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে কমিশন ও রিটার্নিং অফিসারকে পার্টি করে মামলা করেন রেখা পাত্র।

কিন্তু মামলার শুনানিতে কমিশনের তরফে যুক্তি দেওয়া হয়, তাঁরা শুধুমাত্র সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন এবং ব্যক্তিগতভাবে কোনও সিদ্ধান্তের সঙ্গে জড়িত নন। সেই যুক্তিকে মান্যতা দিয়ে মামলার দায় থেকে অব্যাহতি দেন বিচারপতি। একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, 'নির্বাচনী প্রক্রিয়ায় কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার আগে ভাবতে হবে, আইন কী বলছে'।


```