Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

মন্দিরবাজারে শুভেন্দু অধিকারীর মিছিলে অনুমতি হাইকোর্টের, ভিড় নিয়ন্ত্রণে কড়া নির্দেশ

বিজেপির তরফে জানানো হয়েছে, মিছিলে উপস্থিত থাকার কথা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর। তাই রাজ্যের রাজনৈতিক নজরও ছিল এই মামলার রায়ের দিকেই।

 

মন্দিরবাজারে শুভেন্দু অধিকারীর মিছিলে অনুমতি হাইকোর্টের, ভিড় নিয়ন্ত্রণে কড়া নির্দেশ

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 21 November 2025 19:59

দ্য ওয়াল ব্যুরো: মন্দিরবাজারে (Mandirbazar) বিজেপির মিছিল (BJP Rally) ও জনসভা নিয়ে টানাপোড়েন চলছিল কয়েকদিন ধরেই। অবশেষে সেই জট কাটল আদালতের হস্তক্ষেপে। শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিলেন - বিজেপি নির্দিষ্ট নিয়ম মেনে মন্দিরবাজারে মিছিল ও সভা করতে পারবে। ফলে রাজনৈতিক উত্তাপের মাঝেই আদালতের নির্দেশ বিজেপির কর্মসূচিতে নতুন গতি যোগ করল।

বিজেপির তরফে জানানো হয়েছে, মিছিলে উপস্থিত থাকার কথা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। তাই রাজ্যের রাজনৈতিক নজরও ছিল এই মামলার রায়ের দিকেই।

সময়, রুট ও ভিড় - সবকিছুর ওপর নজর

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর দুপুর ১টা থেকে সন্ধে ৬টার মধ্যে মিছিল করতে হবে। রুট ম্যাপও নির্দিষ্ট করে দিয়েছেন বিচারপতি। মিছিল শুরু হবে মন্দিরবাজার (Mandirbazar) বাসস্ট্যান্ড থেকে এবং শেষ হবে জগদীশপুর মেলা গ্রাউন্ডে। অর্থাৎ নির্দিষ্ট পথ ছেড়ে অন্য কোথাও যাওয়ার অনুমতি নেই।

ভিড় সংক্রান্ত নির্দেশ আরও কঠোর। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, মিছিলে সর্বোচ্চ ৭ হাজার জন অংশ নিতে পারবেন। আর জনসভায় জমায়েতের সীমা সর্বাধিক ১০ হাজার। আদালত স্পষ্ট করেছে, অতিরিক্ত ভিড় হলে তা নিয়ন্ত্রণের দায়িত্ব পুলিশেরই।

নিরাপত্তার দায় পুলিশ–প্রশাসনের

মিছিল ও সভার নিরাপত্তায় আদালত বিশেষ গুরুত্ব দিয়েছে। জেলার প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে মিছিল ও সভায় আসা অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত থাকে। রাজনৈতিক কর্মসূচিতে হঠাৎ ভিড় বৃদ্ধি, রাস্তাঘাটে বিশৃঙ্খলা বা নিরাপত্তার বিঘ্ন - এই সব আশঙ্কা মাথায় রেখেই আদালত এই স্পষ্ট গাইডলাইন দিয়েছে। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যথেষ্ট পুলিশবাহিনী মোতায়েন রাখতে হবে।

রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যে আদালতের এই নির্দেশ আবারও মনে করিয়ে দিল - সমাবেশের অধিকার যেমন আছে, তেমনই আইনশৃঙ্খলার দায়ও অস্বীকার করা যায় না। মন্দিরবাজারের রাস্তায় এখন নজর, বিজেপি কীভাবে আদালতের শর্ত মেনে কর্মসূচি পরিচালনা করে।


```