Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'রাজ্যের জনবিন্যাস বদলে দেশের সর্বনাশ করছে মমতার সরকার'! 'প্রমাণ' দেখিয়ে দাবি শুভেন্দুর

শুভেন্দু জানান, বিভিন্ন সংবাদমাধ্যমে এই অনুপ্রবেশকারীরা নিজেরাই স্বীকার করেছে যে তারা বাংলাদেশ থেকে এসে রাজ্যে ৩-৪ বার ভোটও দিয়েছে!

'রাজ্যের জনবিন্যাস বদলে দেশের সর্বনাশ করছে মমতার সরকার'! 'প্রমাণ' দেখিয়ে দাবি শুভেন্দুর

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 21 November 2025 14:25

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR) প্রক্রিয়ার মাঝেই রাজ্যে (West Bengal) এসেছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল (Election Commission of India Delegation)। শুক্রবার সেই দলের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের একাধিক অভিযোগ তুলে ধরে বিজেপি (BJP)। এর নেতৃত্বে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কমিশনের দলের সঙ্গে কী কথা হল এবং তাঁরা ঠিক কী জানালেন, সেই বিষয় নিয়ে সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে শুভেন্দু ফের একবার রাজ্যের জনবিন্যাস (Demography of State) ইস্যুতে বড় দাবি করেন।

পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তাঁর সরকার (TMC Govt) - এই অভিযোগই করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের মানচিত্র (West Bengal Map) তুলে ধরে তিনি দাবি করেছেন, বাংলাদেশ (Bangladesh) সীমান্তে বিএসএফ-কে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদের (Infiltrators) ঢুকিয়েছেন মমতা। তারাই এতদিন ধরে ভোটাধিকার প্রয়োগ করেছে। আর এইভাবে রাজ্যের জনবিন্যাস বদলে দিয়ে আদতে দেশের সর্বনাশ করছে তৃণমূল সরকার।

শুভেন্দু জানান, বিভিন্ন সংবাদমাধ্যমে এই অনুপ্রবেশকারীরা নিজেরাই স্বীকার করেছে যে তারা বাংলাদেশ থেকে এসে রাজ্যে ৩-৪ বার ভোটও (Vote) দিয়েছে! এর থেকে বড় প্রমাণ আর কী হতে পারে। আর বাংলার জনবিন্যাস (Demography) কীভাবে বদলেছে সেটাও একটি মানচিত্র আকারে তুলে ধরেন তিনি। শুভেন্দুর স্পষ্ট অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তাঁর প্রশাসন দেশের সর্বনাশ করছে।

আইপ্যাকের (I-PAC) সাহায্যে তৃণমূল ভুয়ো এবং মৃত ভোটারদের (Fake and Dead Voters) কার্ড কাজে লাগিয়ে ভোটব্যাঙ্ক বাঁচানোর চেষ্টা করছে বলে আগেই অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার তাঁর দাবি, বিএলও-দের ভয় দেখানো হচ্ছে অনৈতিক কাজ করার জন্য। বিরোধী দলনেতা জানিয়েছেন, অনেক বিডিও (এইআরও, ডিএম) এই কাজ করছেন। সে ব্যাপারে কমিশনে অভিযোগ জানিয়েছেন তাঁরা। 

শুভেন্দু এও জানিয়েছেন, অধিকাংশ বিএলও (BLO) সততার সঙ্গে কাজ করছেন। কিন্তু একাংশ রাজনৈতিক চাপে হোক কিংবা কিছু পাওয়ার আশায় তৃণমূল-আইপ্যাকের সঙ্গে মিলে দুর্নীতি করছেন। এমন ৬৭ জন বিএলও-দের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছেন তাঁরা। তবে শুভেন্দু কমিশনের ভূমিকা নিয়েও খুব একটা সন্তুষ্ট নন। কারণ তাঁর দাবি, এদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুভেন্দুর এও অভিযোগ, অ্যাডিশনাল সিইও এসআইআর সংক্রান্ত নানা বিষয় নবান্নে ফাঁস করে দিচ্ছেন! যদিও নির্বাচন কমিশনের তরফে এখনও এই বিষয় নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। 

মমতা বন্দ্যোপাধ্যায় বিএলও-দের ওপর নির্যাতন করছেন আর নির্বাচন কমিশন (ECI) চুপ করে বসে দেখছে, কেন এমন হবে এই প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। 


```