Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

'অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চাইছে', কমিশনকে মমতা চিঠি দেওয়ার পরদিনই সরব অমিত শাহ

শাহ সরাসরি কারও নাম না করলেও তাঁর মন্তব্যের নিশানা যে তৃণমূল, তা স্পষ্ট। তিনি লিখেছেন, “অনুপ্রবেশ ঠেকানো দেশের নিরাপত্তা এবং গণতন্ত্র রক্ষার জন্য জরুরি।"

'অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চাইছে', কমিশনকে মমতা চিঠি দেওয়ার পরদিনই সরব অমিত শাহ

অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 21 November 2025 15:58

দ্য ওয়াল ব্যুরো: বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) কর্মসূচি নিয়ে রাজ্য-রাজনীতিতে চর্চা চলছেই। পশ্চিমবঙ্গের (West Bengal SIR) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যেখানে এই প্রক্রিয়াকে আক্রমণ করে বলেছেন, “অগোছালো, জবরদস্তিমূলক ও বিপজ্জনক”, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) শুক্রবার পাল্টা অভিযোগ তুললেন। বললেন, “কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চাইছে।”

শাহ সরাসরি কারও নাম না করলেও তাঁর মন্তব্যের নিশানা যে তৃণমূল, তা স্পষ্ট। তিনি লিখেছেন, “অনুপ্রবেশ ঠেকানো দেশের নিরাপত্তা এবং গণতন্ত্র রক্ষার জন্য জরুরি। অথচ কিছু দল নির্বাচন কমিশনের ভোটার তালিকা পরিশোধনের কাজকে বাধা দিচ্ছে।”

এর ঠিক আগের দিনই মুখ্যমন্ত্রী তিন পাতার এক চিঠিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে জানান, SIR ইতিমধ্যেই “অত্যন্ত উদ্বেগজনক স্তরে” পৌঁছে গিয়েছে। তাঁর অভিযোগ, প্রস্তুতির অভাব, প্রশিক্ষণে ফাঁক, নথিপত্র নিয়ে বিভ্রান্তি এবং মাঠপর্যায়ের কর্মীদের অকল্পনীয় চাপ, প্রক্রিয়াটিকে একেবারে ঠেকে দিয়েছে।

মমতার বক্তব্য, বহু বুথ লেভেল অফিসার (BLO), যাঁদের অনেকে শিক্ষক ও ফ্রন্টলাইন কর্মী, তাঁরা দিনের পর দিন বাড়তি দায়িত্ব সামলাতে গিয়ে নাজেহাল। অনলাইন ফর্মে সার্ভার-ব্যর্থতা, তথ্য-মেলেনি, পুনরায় আপলোড, সব মিলিয়ে BLO-দের “মানবিক সীমার অনেক বাইরে” ঠেলে দেওয়া হয়েছে।

তিনি সতর্ক করেছেন, এই গতিতে ৪ ডিসেম্বরের মধ্যেই সঠিক ও নিখুঁত তথ্য আপলোড সম্ভব নয়। চাপে পড়ে ভুল তথ্য পাঠানোর ঝুঁকিও বাড়ছে, যার ফলে প্রকৃত ভোটার বঞ্চিত হতে পারেন।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই ব্যর্থতা গোটা এসআইআর প্রক্রিয়াকে দুর্বল করে ফেলেছে এবং বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে এনে দাঁড়িয়েছে।

মমতা দাবি করেছেন, অবিলম্বে জবরদস্তি বন্ধ করতে হবে, প্রশিক্ষণ ও পরিকাঠামো বাড়াতে হবে, সময়সীমা ও পদ্ধতি পুনর্বিবেচনা করতে হবে। নইলে এর “অপ্রতিরোধ্য পরিণতি” পড়বে ভোটপ্রক্রিয়া ও প্রশাসনের উপর, এমনই সতর্কবাণী তাঁর।

বিজেপি মুখ্যমন্ত্রীর যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা খারিজ করার চেষ্টা করছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিঠি লিখে কমিশনকে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী SIR-কে পরিকল্পনাহীন বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এবং বছরের পর বছর ধরে পুষ্ট বেআইনি ভোটব্যাঙ্ককে রক্ষাই তাঁর আসল উদ্দেশ্য।

শুভেন্দুর দাবি, SIR কোনও নতুন প্রক্রিয়া নয়, ১৯৫০-এর দশক থেকেই কমিশনের নিয়মিত পর্যালোচনার অংশ। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর মন্তব্য শুধু BLO-দের ভয় দেখানোর সমানই নয়, বরং “অগ্রহণযোগ্য ও দায়িত্বজ্ঞানহীন”।


```