Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাদার ডেয়ারি নয়, নাম বদলে ‘বাংলা ডেয়ারি’, একাধিক শিল্পবিনিয়োগ ও বিদ্যুৎ প্রকল্পে মন্ত্রিসভার সিলমোহর

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, এই সব সিদ্ধান্তই রাজ্যের শিল্পায়ন, বিদ্যুৎ অবকাঠামো ও কর্মসংস্থান— তিন ক্ষেত্রেই নতুন সম্ভাবনা তৈরি করবে।

মাদার ডেয়ারি নয়, নাম বদলে ‘বাংলা ডেয়ারি’,  একাধিক শিল্পবিনিয়োগ ও বিদ্যুৎ প্রকল্পে মন্ত্রিসভার সিলমোহর

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 24 December 2025 19:09

দ্য ওয়াল ব্যুরো: মাদার ডেয়ারির নাম আর থাকছে না। এখন থেকে ব্র্যান্ডের নতুন নাম ‘বাংলা ডেয়ারি’! বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে এমনই ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর কথায়, মাদার ডেয়ারি ও বাংলা ডেয়ারি— দুই সংস্থার মার্জারের পর একীভূত ব্র্যান্ড নাম হিসেবে সামনে আসছে ‘বাংলা ডেয়ারি’ (Mother Dairy to 'Bangla Diary')।

এদিন ক্যাবিনেট বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিলমোহর পড়ে। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মাথায় রেখে পিপিপি মডেলে বড় প্রকল্প হাতে নিচ্ছে রাজ্য। এই কাজে দায়িত্ব দেওয়া হয়েছে JSW Energy Ltd-কে।

পরিকল্পনা অনুযায়ী, ১৬০০ মেগাওয়াট ক্ষমতার দুটি নিউ সুপার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হবে। প্রকল্পের মেয়াদ থাকছে ২৫ বছর, পরে আরও ৫ বছর বাড়ানো যেতে পারে। প্রায় ১৬০০ একর জমিতে প্রকল্প গড়ে তুলবে JSW, জমি চিহ্নিতকরণ ও অধিগ্রহণের দায়িত্বও সংস্থারই। মন্ত্রী জানান, বিদ্যুৎ চাহিদা মেটাতে ও ভবিষ্যৎ ব্যবহারের কথা ভেবেই এই প্রকল্প নেওয়া হয়েছে।

বিনিয়োগে সবুজ সংকেত মিলেছে আরও কয়েকটি শিল্পপ্রকল্পে। নাহার ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ লিমিটেড, রাজ্য সরকারের ‘বিজনেস সামিট’-এ ৫০০ কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল। তাদের জন্য বরাদ্দ করা হচ্ছে ১১ একর জমি। সংস্থাটি ওই জমি ব্যবহার করবে আমাজন ও ফ্লিপকার্টের ওয়্যারহাউজিং অবকাঠামো গড়ে তুলতে।

হাওড়ার অঙ্কুরহাটি এলাকায় ০.৫ একর জমি বরাদ্দ হয়েছে জেমস অ্যান্ড জুয়েলারি পার্কের জন্য। যদিও সেখানে পূর্বের মতোই টেকনিক্যাল ট্রেনিং ও দক্ষতা উন্নয়ন কাজ চালিয়ে যাবে WBIDC। এছাড়াও চারটি প্লট— পানাগড়, হরিণঘাটা, জঙ্গলসুন্দরী কর্মনগরী ও ডোমজুড়ে। এগুলিতে শিল্প ও জুয়েলারি হাব গড়ে তোলার জন্য জমি বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, এই সব সিদ্ধান্তই রাজ্যের শিল্পায়ন, বিদ্যুৎ অবকাঠামো ও কর্মসংস্থান— তিন ক্ষেত্রেই নতুন সম্ভাবনা তৈরি করবে।


```