Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সপ্তমীতে টোটোকে বাঁচাতে গিয়ে বোলপুরে উল্টে গেল বাস, এক শিশুর মৃত্যু, জখম ৩০ জন

বোলপুর মহকুমা হাসপাতালের কাছাকাছি আচমকা একটি টোটো চলে আসে বাসটির সামনে। টোটোটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। 

সপ্তমীতে টোটোকে বাঁচাতে গিয়ে বোলপুরে উল্টে গেল বাস, এক শিশুর মৃত্যু, জখম ৩০ জন

ফাইল ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 29 September 2025 12:15

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: মহা সপ্তমীর ভোরে ভয়াবহ দুর্ঘটনা বোলপুরে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস। মৃত্যু হয়েছে একটি শিশুর। বাসে থাকা ৩০ জন যাত্রীর প্রত্যেকেই কমবেশি জখম। তাঁদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশসূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে নানুর থেকে বোলপুরের দিকে যাচ্ছিল বাসটি। বেশ জোরেই ছুটছিল। বোলপুর মহকুমা হাসপাতালের কাছাকাছি আচমকা একটি টোটো চলে আসে বাসটির সামনে। টোটোটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। যাত্রীদের আর্ত চিৎকার শুনে ছুটে যান এলাকার বাসিন্দারা। খবর পেয়ে পৌঁছয় পুলিশ। বাসের ভিতর থেকে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।বোলপুর মহকুমা হাসপাতালের ডাক্তাররা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এরপরেই সামনে আসে রাস্তা খারাপের অভিযোগ। বাসিন্দারা বলেন, ‘‘বোলপুর থেকে নানুর যাওয়ার রাস্তাটির অবস্থা খুবই শোচনীয়। এমনিতেই চলাচল করতে গিয়ে মুশকিলে পড়তে হয় বাস ও গাড়িকে। তার উপর রয়েছে টোটোর দাপাদাপি। পুলিশকে বারবার জানিয়েও ফল হয় না কোনও।’’ দুর্ঘটনার জেরে এই রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

প্রশাসনের কর্তারা জানান, প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে রাস্তা। বৃষ্টি চলায় সারাই করা যায়নি। আবহাওয়ার কিছুটা উন্নতি হলে রাস্তা সারাইয়ের কাজ শুরু হবে।


```