দ্য ওয়াল ব্যুরো: দু'টি পূর্ণবয়স্ক কুকুর ও ১৪টি কুকুর ছানাকে জ্যান্ত কবর। এই অপরাধে এক ব্যক্তিকে ছ'মাসের কারাদণ্ড দিয়েছে বাংলাদেশের কোর্ট। সেই সঙ্গে জরিমানা দিতে হবে ২০০ টাকা। তা আদায় না হলে জেল খাটতে হবে আরও সাত দিন।
গতবছর ২৫ অক্টোবর মোহাম্মদ সিদ্দিক সিদ্দিক নাম এক ব্যক্তি বাগিচারটেকের রামপুরায় কুকুরগুলিকে প্রথমে মারধর করে। তারপর তাদের পা বেঁধে একটি থলির মধ্যে পুরে তাদের কবর দেয়।
পুলিশ খবর পেয়ে কুকুরদের দেহগুলি মাটি খুঁড়ে উদ্ধার করে ২৯ অক্টোবর।
পিপল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান রকিবুল হোক আমিল ১ নভেম্বর পশুদের প্রতি নিষ্ঠুরতা রোধ আইনে রামপুরা থানায় অভিযোগ দায়ের করেন।
পরে ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আহসান হাবিব অপরাধীর জেল ও জরিমানার সাজা ঘোষণা করেন ।