Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, মেসের শৌচালয়ে মিলল ঝুলন্ত দেহ

অস্বাভাবিক মৃত্যু হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর। 

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, মেসের শৌচালয়ে মিলল ঝুলন্ত দেহ

বর্ধমান বিশ্ববিদ্যালয়

শেষ আপডেট: 2 June 2025 11:32

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: অস্বাভাবিক মৃত্যু হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর। বর্ধমান শহরের শরৎপল্লি এলাকায় একটি মেসে থাকতেন ওই ছাত্রী। রবিবার বিকেলে মেসের বাথরুমে জানালায় গলায় কাপড় দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন অন্যান্য ছাত্রীরা।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ওই ছাত্রীকে নামিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ছাত্রীর নাম কোয়েল অধিকারী (২১)।

পুলিশসূত্রে জানা গেছে, মেদিনীপুরের পাঁশকুড়ায় বাড়ি। তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এমএসসির জুলজি বিভাগের পার্ট–১ এর ছাত্রী ছিলেন। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। তবে, কী কারণে তিনি আত্মঘাতী হয়েছেন তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বর্ধমান থানা।

খবর পেয়ে ওই ছাত্রীর বাড়ির লোকজন বর্ধমানে ছুটে আসেন। কেন ওই ছাত্রী এমন সিদ্ধান্ত নিল তা নিয়ে দিশেহারা তাঁরাও। পরিজনদের সঙ্গে কথা বলছে পুলিশ। কথা বলা হচ্ছে ওই ছাত্রীর বন্ধু ও সহপাঠীদের সঙ্গেও।


```