Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

গত ২৪ ঘণ্টায় রাজ্যগুলির মধ্যে সর্বাধিক করোনা আক্রান্ত বাংলায়! দেশে সংক্রমণ ৪ হাজার ছুঁইছুঁই

শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, রবিবার পশ্চিমবঙ্গে ৮৬ জন কোভিড আক্রান্ত হয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় রাজ্যগুলির মধ্যে সর্বাধিক করোনা আক্রান্ত বাংলায়! দেশে সংক্রমণ ৪ হাজার ছুঁইছুঁই

ফাইল ছবি

শেষ আপডেট: 2 June 2025 11:03

দ্য ওয়াল ব্যুরো: করোনা আক্রান্তের (Covid-19) সংখ্যা ফের হু হু করে বাড়তে শুরু করেছে দেশে (India)। বিগত কয়েক দিনে প্রায় প্রতিটি রাজ্য থেকেই নতুন করে সংক্রমণের খবর আসছে। তবে আপাতত পশ্চিমবঙ্গবাসীরা (West Bengal) একটু বেশি চিন্তিত। কারণ, গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বাধিক করোনা আক্রান্তের সংখ্যা বাংলাতেই।

শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, রবিবার পশ্চিমবঙ্গে ৮৬ জন কোভিড আক্রান্ত হয়েছেন। আর ওই ২৪ ঘণ্টাতেই দেশে সংক্রামিত হয়েছেন ৩৬৩ জন। সব মিলিয়ে ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছুঁইছুঁই (৩ হাজার ৯৬১)। এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলা ছাড়া কেরলে কোভিড আক্রান্ত হয়েছেন ৬৪ জন, দিল্লিতে ৬১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Central Health Ministy) সোমবার এমনই রিপোর্ট দিয়েছে।

নতুন বছরের শুরু থেকেই দেশে কোভিড সংক্রমণ আবার মাথাচাড়া দিয়েছে। এই মূহূর্তে মোট আক্রান্তের সংখ্যায় দেশের মধ্যে শীর্ষ রয়েছে কেরল (১ হাজার ৪০০ জন)। এরপরই রয়েছে মহারাষ্ট্র (৪৮৫), দিল্লি (৪৩৬), গুজরাত (৩২০) এবং পশ্চিমবঙ্গ (২৮৭)। কর্নাটক এবং কেরলে গত ২৪ ঘণ্টায় ১ জন করে মৃত্যুও হয়েছে। সবমিলিয়ে দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ জনের মৃত্যুর খবর মিলেছে।

হঠাৎ করে এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমজনতার মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। আক্রান্তদের মূলত মাথাব্যথা, জ্বর, শ্বাসকষ্ট, পেটব্যথার সমস্যা দেখা যাচ্ছে। সামনে এসেছে কোভিডের দু'টি সাব ভ্যারিয়েন্ট NB.1.8.1 এবং LF.7। এই দুই সাব ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রজাতির। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে যে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে পরীক্ষায় এই দুই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

স্বাভাবিকভাবেই এখন সাধারণ মানুষের মধ্যে ফের লকডাউন আতঙ্ক ফিরে এসেছে। অনেকেই মনে করছেন, আবার হয়তো সরকারের তরফে এমন ঘোষণা করা হতে পারে। যদিও এখনও পর্যন্ত লকডাউন নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই স্পষ্ট করেছে কেন্দ্র। সরকারি সূত্র বলছে, এখনই আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নয়। অধিকাংশ সংক্রমণই হালকা। রোগীরা হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠছেন। পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে, তবে এই মুহূর্তে কোনও জোরালো বিধিনিষেধের পরিকল্পনা নেই।

শুধু ভারত নয়, সিঙ্গাপুর, হংকং-সহ একাধিক দেশে করোনা সংক্রমণের গ্রাফ ফের ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। তবে এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি, যাতে বলা যায় এই নতুন ভ্যারিয়েন্টগুলি আগের তুলনায় অনেক বেশি সংক্রামক।  


```