Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'ওই মেয়েটাকে মেরে ফেল!' করোনা রোগীকে নিয়ে মন্তব্য মহারাষ্ট্রের ডাক্তারের, তদন্ত শুরু

মহারাষ্ট্রের এক চিকিৎসকের পুরনো একটি অডিও ভাইরাল হয়েছে। সেটি শোনার পর অনেকেই বিশ্বাস করতে পারছেন না তিনি ডাক্তার হতে পারেন।

'ওই মেয়েটাকে মেরে ফেল!' করোনা রোগীকে নিয়ে মন্তব্য মহারাষ্ট্রের ডাক্তারের, তদন্ত শুরু

ফাইল ছবি

শেষ আপডেট: 30 May 2025 19:33

দ্য ওয়াল ব্যুরো: ২০২০-২১ সাল গোটা বিশ্বের কাছে বিভীষিকা। করোনা কালে (Covid-19) কী কী ঘটনা ঘটেছে, কার কত ক্ষতি হয়েছে, তা আন্দাজ করা যায় না। প্রতিটি মানুষ হয়তো এই সময়ের মধ্যে কোনও না কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে কোভিড কালে যে জিনিসটি আরও স্পষ্ট হয়ে গেছিল তা হল - ডাক্তারদের ক্ষমতা। কত কত প্রাণ বাঁচিয়েছিলেন তাঁরা ওই মহামারির সময়ও। কিন্তু কোনও একজন চিকিৎসক যদি মানুষ মারতে চান, তখন?

মহারাষ্ট্রের এক চিকিৎসকের (Maharastra Doctor) পুরনো একটি অডিও ভাইরাল (Audio Clip) হয়েছে। সেটি শোনার পর অনেকেই বিশ্বাস করতে পারছেন না তিনি ডাক্তার হতে পারেন। ২০২১ সালে যখন কোভিডের দ্বিতীয় ঢেউ চলছে ওই সময়েরই একটি অডিও এখন এত শোরগোল সৃষ্টি করেছে। যার প্রেক্ষিতে হয়েছে এফআইআর এবং তদন্তও শুরু করেছে পুলিশ। কিন্তু কী আছে ওই অডিওতে?

ভাইরাল অডিওতে শোনা যাচ্ছে ওই চিকিৎসক বলছেন, 'মেয়েটা মেরে দে!' পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই মন্তব্য করা ডাক্তার হলেন শশীকান্ত দেশপাণ্ডে, যিনি ওই সময় উদগীর সরকারি হাসপাতালে কাজ করতেন। জানা গেছে, করোনার উপসর্গ নিয়ে আসা কৌসর ফাতিমা নামে এক মহিলা রোগীর উদ্দেশে তিনি এই মন্তব্য করেছিলেন! অডিওতে এও শোনা যাচ্ছে, 'কাউকে ভিতরে যেতে দেবে না। আর ওই মেয়েটা মেরে ফেল!'

মহিলার স্বামী আজিমুদ্দিন জানিয়েছেন, যে চিকিৎসককে দেশপাণ্ডে নির্দেশ দিচ্ছিলেন তাঁর সামনেই বসে ছিলেন তিনি। আজিমুদ্দিনের কথায়, ''চিকিৎসক ডাঙ্গের সঙ্গে আমি কেবিনে বসেছিলাম। তখন একটা ফোন আসে। উনি খাচ্ছিলেন বলে ফোনটা লাউডস্পিকারে দিয়েছিলেন। সেই সময়ই আমি এই কথা শুনি। বুঝতে পারি, আমারই স্ত্রীকে নিয়ে এই মন্তব্য করেছেন ওই ডাক্তার।'' তাঁর এও বক্তব্য, শুধু মেরে ফেলার কথা নয়, তাঁদের ধর্ম এবং জাত নিয়েও ওই চিকিৎসক খারাপ মন্তব্য করেছিলেন।

আজিমুদ্দিনই ওই অডিওর প্রেক্ষিতে পুলিশে এফআইআর দায়ের করেন। তার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে ওই ডাক্তারের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাঁকে নোটিসও পাঠানো হয়েছে। অডিও সত্যি কিনা তা যাচাই করতে পাঠানো হয়েছে ফরেনসিকে। 


```