Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

BSK-র ই-ওয়ালেট লেনদেন ছুঁল ১,০০০ কোটি, ডিজিটাল পরিষেবায় ‘নতুন দিগন্ত’: মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রায় ৩৭০০-র বেশি BSK কেন্দ্র-তে এখন প্রতিদিন হাজার হাজার মানুষ ডিজিটাল পরিষেবা গ্রহণ করছেন। 

BSK-র ই-ওয়ালেট লেনদেন ছুঁল ১,০০০ কোটি, ডিজিটাল পরিষেবায় ‘নতুন দিগন্ত’: মুখ্যমন্ত্রী

মমচা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 11 July 2025 18:51

দ্য ওয়াল ব্যুরো: বাংলার ডিজিটাল রূপান্তরের পথে এক নতুন মাইলফলকে পৌঁছল রাজ্যের Bangla Sahayata Kendra (BSK)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথায়, "এই কৃতিত্ব রাজ্যের ডিজিটাল পরিষেবার দক্ষতা, স্বচ্ছতা ও জনভরসার প্রতিফলন।"

শুক্রবার টুইটারে রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, BSK-র ই-ওয়ালেট লেনদেনের পরিমাণ ছাড়িয়ে গেছে ১,০০০ কোটি টাকা। রাজ্যের তরফে এই সাফল্যকে ‘Digital Bangla in Action’ প্রকল্পের গর্বের মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, বিধবা ভাতা, স্টুডেন্ট স্কলারশিপ, কাস্ট সার্টিফিকেট, স্বাস্থ্য সাথী, কৃষি সংক্রান্ত সুযোগসুবিধা থেকে শুরু করে আবাসন— হাজারেরও বেশি পরিষেবা প্রতিদিন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে BSK।

টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, "এই উদ্যোগ নাগরিকদের ক্ষমতায়ন করছে, পরিষেবার নাগাল আরও মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এবং সর্বজনীন প্রশাসনের লক্ষ্যে এক বড় পদক্ষেপ।"

রাজ্যের প্রায় ৩৭০০-র বেশি BSK কেন্দ্র-তে এখন প্রতিদিন হাজার হাজার মানুষ ডিজিটাল পরিষেবা গ্রহণ করছেন। BSK-র সঙ্গে যুক্ত সমস্ত অপারেটর ও সহায়ক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী লিখেছেন, “তাঁদের ঐকান্তিক পরিশ্রমের ফলেই আজকের এই ঐতিহাসিক অর্জন। সকলকে জানাই আন্তরিক অভিনন্দন।”

রাজ্য সরকারের এক শীর্ষ আধিকারিক সূত্রে খবর, এই সাফল্যের পর BSK প্রকল্প আরও সম্প্রসারিত করার পরিকল্পনা চলছে। পরবর্তী ধাপে গ্রামীণ অঞ্চলে আরও গভীরে পৌঁছনো ও পরিষেবার পরিধি বাড়ানোর দিকে নজর দেবে নবান্ন।


```