Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে ফিরলেও এখনই বাড়ি আসা হচ্ছে না পূর্ণম সাউয়ের, স্ত্রী দেখা করতে যাবেন পাঠানকোট

রজনী বলেন, "বিএসএফ হেডকোয়ার্টারে কথা হয়েছে। ওঁরা হয়তো ডাকবেন আমাকে, সেক্ষেত্রে আমি সামনের সপ্তাহে যেতে পারি পাঠানকোট।"

দেশে ফিরলেও এখনই বাড়ি আসা হচ্ছে না পূর্ণম সাউয়ের, স্ত্রী দেখা করতে যাবেন পাঠানকোট

বিএসএফ জওয়ান পূর্ণম সাউ ও স্ত্রী রজনী

শেষ আপডেট: 15 May 2025 16:52

দ্য় ওয়াল ব্যুরো, হুগলি:  তিন সপ্তাহ পাকিস্তানে বন্দি থাকার পর দেশে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে বুধবার ভারতে আসেন তিনি। সকালে পাঠানকোটে পৌঁছেই  স্ত্রী রজনী সাউকে ভিডিও কল করেন পূর্ণম। তারপর রাত নটায় আবার ফোন করে স্ত্রীর সঙ্গে কথা বলেন। এখন তিনি বাড়ি ফিরতে পারবেন না জেনে সামনের সপ্তাহে পাঠানকোট যাওয়ার কথা ভাবছেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী।

পূর্ণমের ফেরার খবরে বুধবার সকাল থেকেই আনন্দের বান ডাকে এই জওয়ানের রিষড়ার বাড়িতে। আত্মীয় পরিজনদের পাশাপাশি আসেন পাড়া প্রতিবেশী ও বিভিন্ন দলের নেতানেত্রীরা। বৃহস্পতিবারও বহু লোক পূর্ণমের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন। এদিন রজনী জানান, শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন তাঁর স্বামী। তিনি বলেন, "আমাদের দেশে তিনি জওয়ান, কিন্তু ওদেশে তো তাঁর সঙ্গে চরের মতো ব্যবহার করা হয়েছে। অনেক কথা জানতে চেয়ে মানসিক নির্যাতন করা হয়েছে। রাতের পর রাত ঘুমোতে দেওয়া হয়নি।"

আপাতত পূর্ণমের বাড়ি ফেরার কোনও সম্ভাবনা নেই বলে জানান রজনী। তাঁর কথায়, "পাকিস্তান থেকে দেশে তো ফিরে এসেছেন আমার স্বামী। আর আমার কোনও ভয় ও চিন্তা নেই। এমনিতেই ও বলেছিল অগস্ট মাসের আগে বাড়ি ফিরতে পারবে না। ও ওখানেই সুস্থ থাকুক এটাই চাইব। আমার এটাতেই শান্তি লাগছে যে সে ভারতে তাঁর কর্মস্থলে রয়েছে। বাড়িতে ফিরতে দেরি হলে অসুবিধা নেই। আর বাড়িতে ফিরলেই তার জন্য  খুব বড় করে ওয়েলকাম পার্টি হবে।"

তবে আগামী সপ্তাহে একবার পাঠানকোটে স্বামীর সঙ্গে দেখা করতে যেতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন রজনী। তিনি বলেন, "বিএসএফ হেডকোয়ার্টারে কথা হয়েছে। ওঁরা হয়তো ডাকবেন আমাকে, সেক্ষেত্রে আমি সামনের সপ্তাহে যেতে পারি পাঠানকোট।"


```