Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পূর্ণম কাণ্ডের পুনরাবৃত্তি, এবার বাংলাদেশে বিজিবির হাতে আটক এক বিএসএফ জওয়ান, পরে মুক্তি

বাংলাদেশে আটক হল এক বিএসএফ জওয়ান।

পূর্ণম কাণ্ডের পুনরাবৃত্তি, এবার বাংলাদেশে বিজিবির হাতে আটক এক বিএসএফ জওয়ান, পরে মুক্তি

বিএসএফ জওয়ান শ্রীগণেশ

শেষ আপডেট: 4 June 2025 17:47

মামিনুল ইসলাম, মুর্শিদাবাদ

পূর্ণম কাণ্ডের পুনরাবৃত্তি। এবার বাংলাদেশে আটক হল এক বিএসএফ জওয়ান। অনুপ্রবেশ রুখতে গেলে ওই বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। ভারত ভূখণ্ডে ঢুকে পড়া কয়েকজনকে তাড়া করেছিলেন তিনি। 

জানা গিয়েছে, সুতির নুরপুর ক্যাম্পের চাঁদনী চকের কাঠালিয়া এলাকায় নজরদারি চালাচ্ছিলেন শ্রীগণেশ। বুধবার ভোর ৫টার সময় বেশকিছু বাংলাদেশি অনুপ্রবেশ করার চেষ্টা করে। সেইসময় ওই জওয়ান বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার সাতরসিয়ায় নিয়ে গিয়ে ওই জওয়ানকে কলাগাছের সঙ্গে বেঁধে রাখা হয়। খবর পেয়ে বিজিবি পৌঁছে ওই জওয়ানকে আটক করে।

বিএসএফের ১১৫ নম্বর ব্যাটেলিয়ানের তৎপরতায় ফ্ল্যাগ মিটিং শুরু হয়। অবশেষে সকাল ১১টায় ওই বিএসএফ জওয়ানকে ফিরিয়ে দেয় বিজিবি। শ্রীগণেশ বিএসএফের কনস্টেবল পদে কর্মরত।

পাহেমগাম হামলার পর ফিরোজপুর সীমান্তে নজরদারি চালানোর সময় পাক ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন পূর্ণম কুমার সাউ। তারপরেই তাঁকে বন্দি করেছিল পাক রেঞ্জার্স। দফায় দফায় ফ্ল্যাগ মিটিংয়ের পরেও তাঁকে মুক্তি দেয়নি পাক সেনা। পরবর্তীতে দুই দেশের মধ্য়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় তাঁর দেশে ফেরা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়। উদ্বেগে ঘুম চলে গিয়েছিল তাঁর পরিবারের। হুগলির রিষড়ার বাড়িতে রয়েছেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী, এক ছেলে ও বাবা-মা। উদ্বেগে ঘুম চলে গিয়েছিল তাঁদের। অবশেষে ২২ দিনের বন্দিদশা কাটিয়ে দেশে ফেরেন বিএসএফ জওয়ান পূর্ণম। শ্রীগণেশ অবশ্য বাংলাদেশের মাটিতে চারঘণ্টা আটক থাকার পরেই ঘরে ফেরেন।


```