সীমান্তে পাচারকারীদের থেকে উদ্ধার ২১ লক্ষ বাংলাদেশি টাকা (Bangladeshi Currency), ৩৪০ বোতল ফেনসিডিল এবং ১১ কেজি গাঁজা।

পাচারের চেষ্টা রুখে দিল বিএসএফ
শেষ আপডেট: 9 June 2025 14:56
দ্য ওয়াল ব্যুরো: ফের সীমান্ত দিয়ে চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করল বিএসএফ (BSF)। নদিয়ার ভারত-বাংলাদেশ (India Pakistan Border) সীমান্তে পাচারকারীদের থেকে উদ্ধার ২১ লক্ষ বাংলাদেশি টাকা (Bangladeshi Currency), ৩৪০ বোতল ফেনসিডিল এবং ১১ কেজি গাঁজা। সীমান্তে জওয়ানদের অতি সতর্কতা এবং তৎপরতার কারণেই চোরাচালানকারীদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে জানানো হয়েছে।
রোববার নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন বিএসএফের ১৬১ ব্যাটালিয়নের বর্ডার আউটপোস্ট গোংরার জওয়ানরা গোপনে খবর পান যে সীমান্ত ফাঁড়ির এলাকা দিয়ে অবৈধ জিনিসপত্র পাচার করা হতে পারে।
গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে সেই মতো বর্ডার আউটপোস্টের জওয়ানরা চালানকারীদের হাতেনাতে পাকড়াও করতে ফাঁদ পাতে। ভোর ৩টে নাগাদ বেশ কয়েকজনের সন্দেহজনক গতিবিধি দেখতে পেয়ে কলাবাগানে লুকিয়ে থাকা বেশ কয়েকজন পাচারকারীকে ঘিরে ফেলে।
এরপর গোটা এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে বিএসএফ। যদিও শেষ পর্যন্ত পাচারকারীদের ধরতে না পারলেও ঘটনাস্থল থেকে ২১ লক্ষ বাংলাদেশি মুদ্রা, ৩৪০ বোতল ফেনসিডিল এবং ১১ কেজি গাঁজা উদ্ধার করে।
দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন যে ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) চলমান অভিযান ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছে। বিএসএফ জওয়ানদের সতর্কতা এবং দ্রুত প্রতিক্রিয়ার কারণেই সীমান্ত দিয়ে চোরাচালান কারবার বারবার ব্যর্থ করা গেছে।