Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ঘরের ছেলেকে দ্রুত ফিরিয়ে আনা হবে, পাক সেনার হাতে আটক বাংলার জওয়ানের বাড়িতে বিএসএফ

ভুল বশত পাকিস্তানের (Pakistan) সীমানায় ঢুকে পড়েছিলেন তিনি। সে দেশের রেঞ্জার্স তাঁকে বন্দি করে ফেলে। তাঁর মুক্তির অপেক্ষায় গোটা দেশ।

ঘরের ছেলেকে দ্রুত ফিরিয়ে আনা হবে, পাক সেনার হাতে আটক বাংলার জওয়ানের বাড়িতে বিএসএফ

পাক সেনার হাতে আটক বাংলার জওয়ান

শেষ আপডেট: 29 April 2025 00:01

দ্য ওয়াল ব্যুরো: ভুল বশত পাকিস্তানের (Pakistan) সীমানায় ঢুকে পড়েছিলেন তিনি। সে দেশের রেঞ্জার্স তাঁকে বন্দি করে ফেলে। তাঁর মুক্তির অপেক্ষায় গোটা দেশ। হুগলির রিষড়ায় বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউয়ের (Purnam Kumar Sahoo) বাড়ির এলাকাতেও একই প্রার্থনা। রোববার সকাল সাড়ে ১১টা নাগাদ  বিএসএফ-এর (BSF) ৮ থেকে ১০ জনের একটি প্রতিনিধি দল তাঁর বাড়িতে যায়। তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন। পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলে ঘরের ছেলেকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনা হবে। 

বছর ছয়েক আগে বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাক সেনার হাতে আটক হয়েছিলেন। দু’দেশের আলোচনার মাধ্যমে তিনি মুক্তি পান। তাঁর মতোই আলোচনা বন্দিদশা থেকে মুক্ত হয়ে পূর্ণম দ্রুত দেশে ফিরুন, গোটা দেশ তাই চায়।

সোমবারই পাঠানকোটের উদ্দেশে রওনা দিচ্ছে বিএসএফ-এর একটি দল। তার আগে এদিন পূর্ণমের রিষড়ার বাড়িতে গিয়ে বরাভয় দিয়ে জওয়ানরা জানান, "হিম্মত রাখো লড়কা জলদি আ জায়ে গা।" মিনিট পনেরো কথা বলার পর সকলেই তাঁরা বেরিয়ে যান। 

পূর্ণমের স্ত্রী রজনী সাউ জওয়ানদের সঙ্গে কথা বলে খানিতা আশ্বস্ত হতে পেরেছেন। তাঁর কথায়, "আগামিকাল দুপুর ১টার বিমানে আমরা চণ্ডীগড় যাব। সেখান থেকে পাঠানকোট।"

ছোট থেকে আর পাঁচটা ছেলের মতোই বেড়ে ওঠা পূর্ণমের। কাছেই লেনিন মাঠে চলত দৌড়ঝাঁপ, ফুটবল খেলা। স্বপ্ন ছিল, সেনাবাহিনীতে কাজ করবেন। রিষড়া বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই সীমান্ত রক্ষী বাহিনীতে চাকরি পেয়ে যান। মাঝে পেরিয়ে গিয়েছে প্রায় ১৭ বছর। পরিচিতেরা বলছেন, পাড়ার মিশুকে ছেলে ভালয় ভালয় ফিরে আসুন, এটাই তাঁরা চান।


```