Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

ভাইয়ের মাথা ইট দিয়ে থেঁতলে খুন! থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

পঞ্চায়েত মেম্বারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ইট দিয়ে ভাইয়ের মাথা থেঁতলে খুন! পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করল দাদা। এমন ঘটনায় হইচই পড়ে গেছে কাকদ্বীপ থানার কালিনগর এলাকায়।   

ভাইয়ের মাথা ইট দিয়ে থেঁতলে খুন! থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

শেষ আপডেট: 21 December 2023 13:53

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত মেম্বারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ইট দিয়ে ভাইয়ের মাথা থেঁতলে খুন! পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করল দাদা। এমন ঘটনায় হইচই পড়ে গেছে কাকদ্বীপ থানার কালিনগর এলাকায়।   

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম মোহন দাস। তাকে গ্রেফতার করা হয়েছে। মৃত ভাই মতিলাল দাসের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মতিলাল দাসের ট্রলারের ব্যবসা রয়েছে। তাঁদের যৌথ পরিবার। দাদার সঙ্গে দীর্ঘদিন ধরেই তাঁর বিবাদ চলছিল। সম্পত্তি নিয়েই মূলত বিবাদ ছিল তাঁদের মধ্যে। বুধবার রাতে ভাই মতিলালের সঙ্গে ঝগড়া হয়েছিল মোহন দাসের।  

পরিবারের এক সদস্য জানিয়েছেন, মোহন দাস পরিবারের বাকি সদস্যদের সঙ্গে বারে বারে গন্ডগোল পাকানোর চেষ্টা করতেন। মতিলালের সঙ্গে বুধবার ঝগড়া হয়েছিল তাঁর। দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। দাদা মোহনের এমন আচরণে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন মতিলাল। তাই সকাল হতেই জায়গা-জমি নিয়ে বিবাদের ফয়সলা করতে তিনি পঞ্চায়েত মেম্বারের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। তার পিছু নেয় দাদা মোহনও।

অভিযোগ, পথে পিছন থেকে ভাইকে আধলা ইট নিয়ে আক্রমণ করেন মোহন। আহত অবস্থায় রাস্তায় পড়ে গেলে ওই ইট দিয়ে একাধিকবার মতিলালকে আঘাত করেন। এই ঘটনা প্রতিবেশীরা দেখতে পেয়ে মতিলালকে দাদার হাত থেকে উদ্ধার করতে যান। এরপরই সেখান থেকে পালিয়ে যায় মোহন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ভাই মতিলালের মৃত্যু হয়। এদিকে ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করে মোহন। 

প্রতিবেশীরা জানিয়েছেন, মতিলাল পরোপকারী মানুষ ছিলেন। কারও কোনও সমস্যা থাকলে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। গ্রামের বহু মানুষ তাঁর কাছে কৃতজ্ঞ। কিন্তু দাদা মোহন ঠিক তাঁর উল্টো চরিত্রের মানুষ। 

এই ঘটনায় শোকস্তব্ধ কাকদ্বীপের দাস পরিবার। তাঁরা অভিযুক্তের শাস্তির দাবি করছেন। পুলিশ তদন্তে নেমেছে।


```