পা পিছলে বাথরুমে পড়ে গেলেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো! লোপ পেল 'স্মৃতি'
দ্য ওয়াল ব্যুরো: বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে স্মৃতিশক্তি হারিয়েছেন তিনি। এমনই দাবি করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইরো বলসোনারো। এখন তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার একটি সাক্ষাৎকারে বলসোনারো জানান, সোমবার তাঁর সরকারি আবাসনেই
শেষ আপডেট: 25 December 2019 09:06
দ্য ওয়াল ব্যুরো: বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে স্মৃতিশক্তি হারিয়েছেন তিনি। এমনই দাবি করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইরো বলসোনারো। এখন তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার একটি সাক্ষাৎকারে বলসোনারো জানান, সোমবার তাঁর সরকারি আবাসনেই ঘটনাটি ঘটে। পড়ে গিয়ে খুব জোরে লাগে তাঁর মাথায়। এর ফলে তিনি নাকি সাময়িক ভাবে স্মৃতি হারিয়ে ফেলেন। এর পরে ব্রাসিলিয়া আর্মড ফোর্স হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সিটি স্ক্যান করা হয়, কিছু পাওয়া যায়নি। সারারাত পর্যবেক্ষণে রাখার পরে মঙ্গলবার সকালে ছেড়ে দেওয়া হয় প্রেসিডেন্টকে। বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তাঁর কোনও অসুস্থতা নেই বলেও আশ্বস্ত করেন।
প্রেসিডেন্ট বলসোনারো দাবি করেছেন, তাঁর উপর ধকল নেহাৎ কম যায়নি। আগের বছর প্রেসিডেন্ট নির্বাচনের সময়ে প্রচার চলার সময়ে কেউ বা কারা ছুরি নিয়ে আক্রমণ করে বলসোনারোকে। এর ফলে এখনও পর্যন্ত চারটি অপারেশন করাতে হয়েছে তাঁকে। শেষ অপারেশনটি গত সেপ্টেম্বরে করানো হয়। এর পরে গত মাসেই তাঁর স্কিন ক্যানসার সন্দেহে স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলেও জানান বলসোনারো। তার পরেই আবার পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে সাময়িক স্মৃতি হারালেন ৬৪ বছরের বলসোনারো।
বলসোনারো বলেছেন, "পা পিছলে আমি পেছন দিকে পড়ে যাই। কিছুই মনে পড়ছিল না কিছুক্ষণ। অনেক বড় বিপদ হতে পারত। এখন আমি ঠিক আছি, তবে নিজের যত্ন নিতে হবে।"