
শেষ আপডেট: 20 June 2019 08:52
ঘটনার রেশ এখনও কাটেনি ভুক্তভোগী মহিলার। তিনি বলছেন, এর আগেও অনেক জায়গায় কাজ করেছেন তিনি, কিন্তু এমন বিশ্রী অভিজ্ঞতার সম্মুখীন কখনওই হতে হয়নি তাঁকে। তবুও এই ঘটনায় তিনি নিজেকে শান্ত রেখেছেন বলেই জানিয়েছেন। তাঁর সমস্ত বন্ধু এবং সহকর্মীরাই এক্ষেত্রে বিরক্ত এবং তাঁর পাশে দাঁড়িয়েছেন। ইতিমধ্যেই ওই কথোপকথন মাইক্রোব্লগিং সাইট ‘weibo’ তে ভাইরাল হয়েছে। বহু মানুষ তাতে ওই বস্-কে একপ্রকার তুলোধোনাই করেছেন দেখা গেছে। তবে কেউ কেউ আবার বলেছেন, এমন তো হতেই পারে। বস্ বলে কথা। তাঁর তো ইগো থাকবেই। তাঁর পছন্দ না হলে যে কাউকেই যে কোনও কারণ দেখিয়েই তিনি অফিস থেকে বের করে দিতে পারেন! আবার অনেকে বলছেন, ভালো বস্ নয়, ভালো লিডার হতে হবে। আর যাঁরা ভালো লিডার হন, তাঁরা সবরকম মানুষের চিন্তা, ভাবনা, দর্শন সবকিছু নিয়েই একসাথে এগিয়ে চলতে পারেন, তাতে কোম্পানিও ভালো চলে।
এই মাসের শুরুতেই চিনের একটি দৈনিকে এমনই আরও একটা খবর সামনে আসে। যেখানে বলা হয়, একটি কোম্পানিতে ‘উই চ্যাট’-এ একজন কর্মী ‘um’ লিখে রিপ্লাই দেওয়ায় প্রচণ্ড ভর্ৎসনার শিকার হন। এবং পরিষ্কার জানিয়ে দেওয়া হয় ন্যূনতম সহবত জানলে কেউ এই রিপ্লাই যাতে আর না দেন। ‘um’ এর অর্থ ‘noted’!
অতএব অফিসকে যতই বলুন ‘second home’, সাধু সাবধান। বলা তো যায় না, ইতিহাসের চৈনিক পরিব্রাজকের মতো এদেশে এসব নিয়মও গুটিগুটি পায়ে এসে উপস্থিত হলে চাকরি খোয়া যেতে পারে তো! তার চেয়ে আগে থাকতেই অভ্যাস বদলানোর কথা ভাবুন, বসের ইগো মাথায় রেখে তাঁর সঙ্গে ব্যবহার করুন, মেসেজে রিপ্লাই করুন। নইলে আপনি অপছন্দের পাত্রী হলে এই কারণেও খোয়াতে হতে পারে চাকরি।