Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

২০০২ এর ভোটার তালিকায় নাম নেই বুথ লেভেল অফিসারের, শোরগেল নদিয়ায়

বিএলও হিসেবে ২৬২ নম্বর বুথের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। জানা গেছে, রজনীকান্ত নিজে প্রাপ্তবয়স্ক হওয়ার পর ২০১৪ সালে প্রথমবার ভোটার তালিকায় নাম উঠেছিল তাঁর। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর বাবা-মায়েরও নাম নেই।

২০০২ এর ভোটার তালিকায় নাম নেই বুথ লেভেল অফিসারের, শোরগেল নদিয়ায়

গ্রাফিক্স দ্য ওয়াল।

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 29 October 2025 18:01

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন (SIR) শুরুর পরেই ব্যতিক্রমী ঘটনা সামনে এল শান্তিপুরে। জানা গেছে, স্থানীয় এক বুথ লেভেল অফিসার রজনীকান্ত পাল ও তাঁর পরিবারের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। রজনীকান্ত কালীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বিএলও হিসেবে ২৬২ নম্বর বুথের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। জানা গেছে, রজনীকান্ত নিজে প্রাপ্তবয়স্ক হওয়ার পর ২০১৪ সালে প্রথমবার ভোটার তালিকায় নাম উঠেছিল তাঁর। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর বাবা-মায়েরও নাম নেই।

শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়াপাড়া এলাকায় তাঁর বাড়ি। তাঁর পরিবারের নাম ভোটার তালিকায় নেই কেন? এই নিয়ে উঠছে প্রশ্ন। রজনীকান্ত জানান, তাঁর বাবা টব তৈরির কাজ করতেন এবং ঘুরে ঘুরে থাকতেন। স্থায়ী ঠিকানা না থাকায় তাঁদের নাম পরে তালিকায় ওঠে। তিনি বলেন, ২০০২ এর তালিকায় আমার নাম থাকার কথা নয়। আমার মাও মারা গেছে। আমার বাবা আছেন। তবে ২০০২ এর তালিকায় তাঁর নাম ছিল না। আমি নিজে থেকে বিএলও হইনি। সরকার আমাকে এই দায়িত্ব দিয়েছে। তবে সমস্ত তথ্য যখন চেয়েছে সব আমি জানিয়ে দিয়েছি।"

শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ জানান, নির্বাচন কমিশনের নির্দেশে সরকারি কর্মীদেরই বিএলও করা হয়েছে। ২০০২ সালের তালিকা সংক্রান্ত নির্দেশ পরে এসেছে। তারপরেই রজনীকান্ত পালের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে এই ঘটনা বিডিও অফিসের গাফিলতি বলে মানতে চাননি তিনি। তাঁর কথায়, "নির্বাচন কমিশনের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করছি।"


```