Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিমানের পর এবার ট্রেনে বোমাতঙ্ক! নেপথ্যে কি জঙ্গি সংগঠন? খতিয়ে দেখতে তৎপরতা

কে বা কারা এই ভুয়ো হুমকি দিয়েছিল, তা খতিয়ে দেখছেন সাইবার বিশেষজ্ঞরা। 

বিমানের পর এবার ট্রেনে বোমাতঙ্ক! নেপথ্যে কি জঙ্গি সংগঠন? খতিয়ে দেখতে তৎপরতা

ফাইল ছবি।

শেষ আপডেট: 2 November 2024 12:32

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি দেশের একাধিক বিমান সংস্থার কাছে এসেছে হুমকি ফোন। বোমাতঙ্কে তড়িঘড়ি মাঝ আকাশ থেকে বিমানকে নামানো হয়েছে। এবার সেই বোমাতঙ্কের আতঙ্ক ছড়াল দুরপাল্লার ট্রেনেও।  

বিহারের দ্বারভাঙ্গা থেকে দিল্লিগামী বিহার-সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে বোম রাখা আছে বলে উড়ো ফোনে শোরগোল পড়ে যায়। মাঝপথে ট্রেন থামিয়ে ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চালিয়েও কিছু মেলেনি। তবে বিষয়টিকে হাল্কা ভাবে দেখতে নারাজ রেল কর্তৃপক্ষ। 

ইতিমধ্যে রেলের সাইবার ক্রাইম বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে। নেপথ্যে জঙ্গি সংগঠনের হাত রয়েছে কিনা, তা নিযেও চর্চা শুরু হয়েছে। এক রেল কর্তার কথায়, "হতেই পারে পুরোটা পরিকল্পিত ছক।" 

রেল সূত্রের খবর, শুক্রবার সন্ধেয় রেলের কন্ট্রোল রুমে একটি ফোন আসে। ফোনের অপরপ্রান্ত থেকে বলা হয়, 'বিহারের দ্বারভাঙ্গা থেকে দিল্লিগামী বিহার-সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে বোমা রাখা আছে! সবাই মরবে'। মুহূর্তে শোরগোল পড়ে যায় রেল কর্তাদের মধ্যে। 

উত্তর প্রদেশের গোন্দা স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট ট্রেন। আতঙ্কে ট্রেন থেকে নামার জন্য হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। আরপিএফ, জিআরপির পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াড। গোটা ট্রেন তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েও অবশ্য বিস্ফোরক বা সন্দেহজনক কোনও বস্তু পাওয়া যায়নি। 

কে বা কারা এই ভুয়ো হুমকি দিয়েছিল, তা খতিয়ে দেখছেন সাইবার বিশেষজ্ঞরা। 


```