Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

দ্বিতীয় হুগলি সেতুতে বোমাতঙ্ক! টিফিন কৌটায় কী ছিল? জানাল বম্ব স্কোয়াড

হরিশ মুখার্জী স্ট্রিটের পর এবার বিদ্যাসাগর সেতু। বোমাতঙ্ক ঘিরে মঙ্গলবার দুপুরে শোরগোল তৈরি হয়েছে দ্বিতীয় হুগলি সেতুতে (2nd Hooghly Bridge)।

দ্বিতীয় হুগলি সেতুতে বোমাতঙ্ক! টিফিন কৌটায় কী ছিল? জানাল বম্ব স্কোয়াড

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 25 February 2025 14:13

দ্য ওয়াল ব্যুরো: হরিশ মুখার্জী স্ট্রিটের পর এবার বিদ্যাসাগর সেতু। বোমাতঙ্ক ঘিরে মঙ্গলবার দুপুরে শোরগোল তৈরি হয়েছে দ্বিতীয় হুগলি সেতুতে (2nd Hooghly Bridge)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও বম্ব স্কোয়াডের সদস্যরা।

নিরাপত্তার কারণে যান চলাচল আংশিক বন্ধ রাখা হয়েছিল। সূত্রের খবর, সেতুর একদিকে পড়ে থাকা একটি পরিত্যক্ত টিফিন কৌটো ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশের রেলিংয়ে একটি পরিত্যক্ত টিফিন কৌটো দেখতে পান। যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত মানুষজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও। পুলিশ কুকুরও নিয়ে আসা হয়।

সূত্রের খবর, পরিত্যক্তি টিফিন কৌটা থেকে অবশ্য তেমন কিছু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কারও ব্যাগ থেকে হয়তো টিফিন কৌটাটি পড়ে গিয়ে থাকতে পারে। 

প্রসঙ্গত, সোমবার রাত ৮টা নাগাদ ৯৭/এ হরিশ মুখার্জী স্ট্রিট এ একটি নির্মীয়মাণ বাড়ির সামনে দু'টি বাক্স পরে থাকতে দেখে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। আসেন বম্ব স্কোয়াডের সদস্যরাও। পরে জানা যায়, কে বা কারা ফাঁকা ওষুধের বাক্সকে ফেলে রেখে গিয়েছিল। তার অব্যহতি পরেই এদিন দ্বিতীয় হুগলি সেতুতে টিফিন কৌটা ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে।


```