Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর মুখে দিনহাটায় তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল সাহেবগঞ্জ

রাত দু’টো নাগাদ গোটা এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের পর চারপাশ ঢেকে যায় ঘন ধোঁয়ায়।

পুজোর মুখে দিনহাটায় তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল সাহেবগঞ্জ

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 24 September 2025 14:02

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই রাজনৈতিক উত্তেজনার আঁচ দিনহাটায় (Dinhata)। গভীর রাতে তৃণমূল নেতার বাড়িতে আচমকা বোমা বিস্ফোরণে চাঞ্চল্য ছড়াল সাহেবগঞ্জ গ্রামে (Bomb blast at Tmc leader's house)। ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কোহিনূর খাতুন বিবি ও ব্লক তৃণমূল মাইনোরিটি সেলের সভাপতি মোজাফফর রহমান মিন্টুর বাড়িতে আচমকা বিকট শব্দে বিস্ফোরণ হয়। রাত দু’টো নাগাদ গোটা এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের পর চারপাশ ঢেকে যায় ঘন ধোঁয়ায়।

আতঙ্কিত মিন্টুবাবু বাইরে বেরিয়ে এসে দেখেন, বাড়ির সামনেই বিস্ফোরণ হয়েছে। সঙ্গে সঙ্গে খবর যায় সাহেবগঞ্জ থানায়। রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। সেখান থেকে একটি তাজা বোমা উদ্ধার করে নিরাপদে নিয়ে যাওয়া হয়।

একই রাতে সাহেবগঞ্জের নতুন বাজার ও বিডিও অফিস সংলগ্ন এলাকাতেও বোমাবাজির অভিযোগ উঠেছে। পরপর বিস্ফোরণে এলাকাজুড়ে ছড়িয়েছে চরম আতঙ্ক। দুর্গাপুজোর মুখে এই ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান তৃণমূলের দিনহাটা ২ নম্বর ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। তিনি বলেন, "এই ঘটনা পরিকল্পিত। দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে। আমরা প্রশাসনের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।"

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নজরদারি আরও বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, জুলাই মাসেই পূর্ব বর্ধমানের কাটোয়ায় তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু হয় এক জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বোমা বিস্ফোরণ রাজনৈতিক মহলে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।


```