Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণাল

উচ্চমাধ্যমিকের পরীক্ষা শেষ হতেই কেঁপে উঠল ভাঙড় হাইস্কুল, বিকট শব্দে ফাটল বোমা

শৌচাগার থেকে বিকট আওয়াজ আসতেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। ছাত্ররা তখন বাড়ি যাওয়ার জন্য ব্যাগ গোচ্ছাচ্ছে। এমন সময়ে বিপত্তি।

উচ্চমাধ্যমিকের পরীক্ষা শেষ হতেই কেঁপে উঠল ভাঙড় হাইস্কুল, বিকট শব্দে ফাটল বোমা

শেষ আপডেট: 27 February 2024 17:35

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: উচ্চমাধ্যমিকের পরীক্ষা শেষ হতেই বোমার আওয়াজে কেঁপে উঠল স্কুল। শৌচাগার থেকে বিকট আওয়াজ আসতেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। ছাত্ররা তখন বাড়ি যাওয়ার জন্য ব্যাগ গোচ্ছাচ্ছে। এমন সময়ে বিপত্তি। সঙ্গে সঙ্গে স্কুলের তরফে পুলিশকে খবর দেওয়া হয়। ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

উচ্চমাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল এদিন। সেই পরীক্ষা শেষ হতেই বোমার আওয়াজে কেঁপে ওঠে স্কুল চত্বর। ছোটাছুটি শুরু করে দেন সবাই। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ভাঙড় থানার পুলিশ। প্রাথমিক ভাবে অনুমান, কোনও ছাত্র পরীক্ষার শেষে এই ঘটনা ঘটিয়েছে।

ওই স্কুলের ক্লাস টেনের এক ছাত্র জানায়, স্কুলের শেষে শৌচাগারে গিয়েছিল। তখনই সুতলি জড়ানো একটি গোলাকার বস্তু পড়ে থাকতে দেখে। আরও অনেকের নজরে এসেছিল।  তারাই ওই ছাত্রকে সাবধান করে। ওই ছাত্র সরে যেতেই ফাটে বোমাটি। ওই ছাত্র বলে, "আওয়াজে কানে তালা ধরে গেছিল। কোনও রকমে বেঁচে যাই। খুব ভয় পেয়ে গেছিলাম।" স্থানীয় এক বাসিন্দা সেলিমা বলেন, “দুপুরবেলা বসেছিলাম। হঠাৎ প্রচণ্ড আওয়াজ পেলাম। বোমা পড়লে যেমন হয়। তখনই বুঝেছি বোমা পড়েছে। তবে স্কুলের মধ্যে ফেটেছে এটা ভাবিনি। পরীক্ষা শেষ হওয়ার দশ মিনিট পরেই আওয়াজ পাই।”

ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ। স্কুলের মধ্যে বোমা ফাটায় শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েন। বিরোধীদের কটাক্ষ, বোমা-বন্দুকের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে ভাঙড়। আরাবুলকে জেলে ভরলেও ছবিটা একই রয়ে গেছে। 


```