Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বন্যার জলে তলিয়ে যাওয়ার একদিন পর ঘাটালে মিলল পরিবহণ কর্মীর দেহ

প্রবল বর্ষণে ঘাটালের বিস্তীর্ণ এলাকা এখনও প্লাবিত। পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে, ডিঙ্গি চড়ে দূর থেকে জল এনে ব্যবহার করছেন বাসিন্দারা। ঘাটাল পুরসভার ১২টি ওয়ার্ড ও একাধিক গ্রাম পঞ্চায়েতের এলাকা এখনও জলের তলায়।

বন্যার জলে তলিয়ে যাওয়ার একদিন পর ঘাটালে মিলল পরিবহণ কর্মীর দেহ

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 9 August 2025 08:59

দ্য ওয়াল ব্যুরো: ঘাটালের (Ghatal Flood) শ্যামপুর এলাকায় বন্যার জলে ভেসে থাকা এক ব্যক্তির দেহ উদ্ধার হল (body of the transport worker)। মৃতের নাম রাজীব সিংহ রায় (৪৩), বাড়ি অজবনগর গ্রামে। পেশায় তিনি পরিবহণ কর্মী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কাজ সেরে বাড়ি ফিরছিলেন রাজীব। পথে বন্যার জলে পড়ে তলিয়ে যান তিনি। পরিবারের দাবি, সেই সময় আর বাড়ি পৌঁছতে পারেননি। নিখোঁজের খবর পেয়ে NDRF-এর সদস্যরা খোঁজ শুরু করেন। 

শুক্রবার শ্যামপুর এলাকায় তাঁর দেহ ভেসে ওঠে। পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করেছেন। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

প্রবল বর্ষণে ঘাটালের বিস্তীর্ণ এলাকা এখনও প্লাবিত। পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে, ডিঙ্গি চড়ে দূর থেকে জল এনে ব্যবহার করছেন বাসিন্দারা। ঘাটাল পুরসভার ১২টি ওয়ার্ড ও একাধিক গ্রাম পঞ্চায়েতের এলাকা এখনও জলের তলায়। সরকারি নৌকা দিয়ে আড়গোড়া-চাতাল রাজ্য সড়কে চলছে যাত্রী পারাপার।

বাসিন্দারা বলেন, প্রতিদিনই হচ্ছে হালকা থেকে ভারী বৃষ্টি, ফলে বাড়ছে জলস্তর। নৌকা ও ডিঙ্গির উপর ভরসা করে যাতায়াত করছেন লক্ষাধিক মানুষ। ইতিমধ্যেই প্লাবিত ঘাটাল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব।


```