Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

২৫ মহিলা নিয়ে খালে উল্টে গেল নৌকা! আলাপ্পুঝার বাইচ প্রতিযোগিতায় বড় দুর্ঘটনা

দ্য ওয়াল ব্যুরো: খালে নৌকা বাইচ প্রতিযোগিতা চলার সময় ডুবে গেল একটি নৌকা। সোমবার ঘটনাটি ঘটেছে কেরলের আলাপ্পুজায়। সূত্রের খবর, ওই নৌকাটিতে ২৫জন মহিলা আরোহী ছিলেন। ঘটনার পর সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া হয়। শুরু হয় উদ্ধার কাজ।

২৫ মহিলা নিয়ে খালে উল্টে গেল নৌকা! আলাপ্পুঝার বাইচ প্রতিযোগিতায় বড় দুর্ঘটনা

শেষ আপডেট: 3 July 2023 13:56

দ্য ওয়াল ব্যুরো: খালে নৌকা বাইচ প্রতিযোগিতা চলার সময় ডুবে গেল একটি নৌকা। সোমবার ঘটনাটি ঘটেছে কেরলের আলাপ্পুজায়। সূত্রের খবর, ওই নৌকাটিতে ২৫জন মহিলা আরোহী ছিলেন। ঘটনার পর সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া হয়। শুরু হয় উদ্ধার কাজ।

সূত্রের খবর, ফাইনাল ম্যাচ চলাকালীন এই ঘটনাটি ঘটেছে। রেস শুরু হওয়ার কিছুক্ষণ পরেই নৌকাটি ডুবে যায়। এদিকে নৌকায় থাকা ২৫জন মহিলা খালের জলে পড়ে যায়। সেসময় খেলা চলছিল চম্পাকুলাম পঞ্চায়েত এবং নেদুমুদি পঞ্চায়েতের মধ্যে। সঙ্গে সঙ্গে স্থানীয় জেলেরা ও অন্যান্য পথচারীরা তাঁদের উদ্ধারে জলে নেমে পড়েন।

কেরালার নৌকা বাইচ প্রতিযোগিতা এক শতাব্দী প্রাচীন ঐতিহ্য। সাপের মতো লম্বা, সরু ওই নৌকাগুলির ঘোড়দৌড় দেখতে ভিড় জমে সেখানে। তবে বিগত কয়েক বছরে সেখানে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। ২০১৯ সালে আলাপ্পুঝায় এই নৌকা প্রতিযোগিতা চলাকালীন নৌকা ডুবে ১০জনের মৃত্যু হয়েছিল। এরপর ২০২১ সালে কোল্লামে নৌকা ডুবে ১৪ জন মারা গিয়েছিলেন।

১৬ বছরের মেয়েকে ধর্ষণ করে খুন করা হল! তারপর দেহ ছুড়ে ফেলা হল নদীতে


```