Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

উনিশের রক্ত ঝরার দিনে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে রক্তদান

অসমের বরাক উপত্যকায় বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ১১ জন শহিদকে স্মরণে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে পালিত হল ঐতিহাসিক উনিশে মে। 

উনিশের রক্ত ঝরার দিনে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে রক্তদান

শেষ আপডেট: 20 May 2025 00:12

দ্য ওয়াল ব্যুরো: অসমের বরাক উপত্যকায় বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ১১ জন শহিদকে স্মরণে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে পালিত হল ঐতিহাসিক উনিশে মে। শুধু স্মৃতিতর্পণই নয়, ভাষা শহিদদের রক্ত ঝরার দিনে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। উপাচার্য অধ্যাপক কল্লোল পাল শিবিরের উদ্বোধন করেন। তিনি বললেন, 'মাতৃভাষা বাংলার গুরুত্ব উপলব্ধি করে বাংলা ভাষাভাষী মানুষ যে আন্দোলন করেছিলেন, তারই ফলস্বরূপ আজ আসামের বাঙালিরা বাংলায় কথা বলছেন। আশা রাখব, কল্যাণী বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করে পশ্চিমবঙ্গের অন্যান্য বিশ্ববিদ্যালয়ও এগিয়ে আসবে বরাকের ভাষা শহিদ স্মরণে।'
 
১৯৬১ সালের ১৯ মে শিলচরে বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলনে পুলিশের গুলি চালনায় শহিদ হন ১১ জন বাঙালি, কমলা ভট্টাচার্য, শচীন্দ্রচন্দ্র পাল, চণ্ডীচরণ সূত্রধর, হিতেশ বিশ্বাস, সত্যেন্দ্র দেব, সুনীল সরকার, কানাইলাল নিয়োগী, কুমুদরঞ্জন দাস, তরণী দেবনাথ, বীরেন্দ্র সূত্রধর, সুকোমল পুরকায়স্থ। কমলা ভট্টাচার্য মাত্র ১৬ বছর বয়সে শহিদ হন। তিনিই পৃথিবীর প্রথম মহিলা যিনি ভাষার জন্যে প্রাণ দিয়েছিলেন। মাতৃভাষা রক্ষায় একুশে ফেব্রুয়ারির মতোই আজকের দিনটিও তাই বাঙালিদের কাছে ভীষণই আবেগের।

অনুষ্ঠানে স্মৃতি রোমন্থন করে অসমের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী জানালেন, '১৯ মে বরাক উপত্যকায় বাঙালিদের রক্ত ঝরেছিল। শহিদদের শ্রাদ্ধের দিন ৩০ মে অসমের সমস্ত বাঙালি বাড়িতে অরন্ধন ছিল। আমার বয়স তখন ছ’ বছর। স্পষ্ট মনে আছে। আশা করব আগামীদিনে অসমের বাঙালিরাও এই দিনটিতে রক্তদান করে শহিদদের স্মরণ করবেন।'

সোমবারের শিবিরে রক্তদান করলেন ৩৬ জন। প্রায় চারশো ছাত্রছাত্রী, গবেষকের উপস্থিতিতে বক্তব্য রাখেন অধ্যাপক সাবিত্রী নন্দ চক্রবর্তী, অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ড. তুষার পটুয়া ।


```