Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

SIR in West Bengal: চুঁচুড়ায় বিএলওর বুকে তীব্র ব্যথা, রেফার করা হল কল্যাণী গান্ধী হাসপাতালে

শারীরিক অসুবিধা থাকা সত্ত্বেও তিনি অত্যন্ত দায়িত্বশীলভাবে কাজ করছিলেন। বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। কাউন্সিলর এবং তাঁর সহযোগীরা পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

 SIR in West Bengal: চুঁচুড়ায় বিএলওর বুকে তীব্র ব্যথা, রেফার করা হল কল্যাণী গান্ধী হাসপাতালে

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 24 November 2025 19:00

দ্য ওয়াল ব্য়ুরো, হুগলি: কোন্নগরের পর এবার চুঁচুড়া। আরও এক বিএলও (BLO) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চুঁচুড়া থেকে কল্যাণীতে রেফার করা হল তাঁকে।

বাঁশবেড়িয়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ১৪৮ নম্বর বুথের বিএলও আবু তোহরাব বিন আমান রবিবার সন্ধায় হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা সোমবার তাঁকে কল্যাণী গান্ধী হাসপাতালে রেফার করেন।

আবু তোহরাব আইএম হাই মাদ্রাসা প্রাথমিক বিভাগের শিক্ষক।পরিবারের দাবি, শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও বিএলওর  দায়িত্ব পালন করছিলেন। তবে প্রচণ্ড চাপে বারবারই অসুস্থ হয়ে পড়ছিলেন। তথ্য আপলোডের কাজ ঠিকমতো করতে না পারায় গত কয়েকদিন ধরেই চাপে ছিলেন। অসুস্থ শিক্ষকের কাকা জানিয়েছেন, তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক। তাই উচ্চমানের চিকিৎসা দরকার। কত টাকা খরচ করলে তা করা যাবে, তা বুঝতে পারছেন না তাঁরা। বাড়িতে তাঁর দুই কন্যা সন্তান এবং বৃদ্ধ বাবা-মা রয়েছেন। সবাই গভীর উদ্বেগে।

স্থানীয় কাউন্সিলর এমডি শহিদ বলেন, "বিএলওর পরিবারের কাছ থেকে খবর পাই যে হঠাৎই শরীর খারাপ হয়ে যায়। শারীরিক অসুবিধা থাকা সত্ত্বেও তিনি অত্যন্ত দায়িত্বশীলভাবে কাজ করছিলেন। বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে।” কাউন্সিলর এবং তাঁর সহযোগীরা পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

রবিবারই শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বিএলওদের উপর অসম্ভব চাপ দেওয়া হচ্ছে। যার ফলে অনেকে অসুস্থ হয় পড়ছেন মারা গেছেন,আত্মহত্যার চেষ্টা করেছেন। গত বুধবার বেলা পৌনে এগারোটা নাগাদ এসআইআর এর ফর্ম বিলি করতে গিয়ে মাথা ঘুরে পরে গিয়েছিলেন কোন্নগরের বিএলও তপতি বিশ্বাস। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক জানান, সেরিব্রাল আক্রান্ত হয়েছেন তিনি। শরীরের বাঁদিক অবশ হয়ে গেছে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসা চলছে তাঁর। এক সপ্তাহের মধ্যেই এবার অসুস্থ হলেন হুগলির আরেক বিএলও।


```